আজকের দিনেভারত

” বন্দেমাতরম” নিয়ে নতুন নির্দেশিকা কেন্দ্রের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- বন্দেমাতরম নিয়ে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার । এবার থেকে বন্দেমাতরম এর প্রথম ৬ স্তবক সব সরকারি অনুষ্ঠানে পাঠ করা বাধ্যতামূলক করল কেন্দ্র ।

কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আনুষ্ঠানিকতা ও প্রোটোকলের একরূপতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যেক সরকারি দপ্তর ও রাজ্যগুলির কাছে ইতিমধ্যেই নির্দিষ্ট সংস্করণ ও সময়সীমা সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা পাঠানো হয়েছে। কোন কোন সময় বন্দেমাতরম পাঠ বাধ্যতামূলক সেটাও স্পষ্ট করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে। জাতীয় পতাকা উত্তোলনের সময় এবং রাষ্ট্রপতির আগমন উপলক্ষে—‘বন্দেমাতরম’ পরিবেশন করতে হবে। রাষ্ট্রপতি ও রাজ্যপালের জাতির উদ্দেশ্যে ভাষণ এর আগে , পরে বন্দেমাতরম পাঠ করতে হবে ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ‘বন্দেমাতরম’-এর ১৫০ বছর পূর্তি দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আড়ম্বরের সাথে পালন করা হয়েছে । তারপরই এল এই নির্দেশিকা । বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দেমাতরম ভারতের স্বাধীনতা অর্জনের ইতিহাসের অন্যতম একটি শক্তি। পরবর্তী সময়ে জাতীয় গর্ব ও আত্মপরিচয়ের প্রতীক হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *