আজকের দিনেবাংলার আয়না

পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে শিক্ষক-শিক্ষিকাদের গাড়ি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা : – রাজ্যে চলছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা । এরই মধ্যে আজ পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা ৬ জন শিক্ষক শিক্ষিকা । আজ মঙ্গলবার ১৭ ই ফেব্রুয়ারি সকালে ময়নাগুড়ি জাতীয় সড়কের বালাপাড়ার কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। । আহত শিক্ষক শিক্ষিকাদের চিকিৎসার জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

স্থানীয় সূত্র মারফত খবর ,আজ সকালে গাড়িতে করে জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ি জোর পাকরি স্কুলে যাচ্ছিলেন ৬ জন শিক্ষক শিক্ষিকা । তাদের ওই বিদ্যালয়ে পরীক্ষার পরিদর্শকের দায়িত্ব ছিল । পিছন দিক থেকে দ্রুত গতিতে একটি বড় গাড়ি এসে ধাক্কা মারে বলে অভিযোগ উঠে এসেছে। গাড়িতে থাকা ৬ জন শিক্ষক শিক্ষিকা আহত হন ।

শিক্ষকদের গাড়িতে দুর্ঘটনার খবর দেই ঘটনা কলে পৌছে স্থানীয় থানার পুলিশ । ঘাতক গাড়িটিকে চালকসহ আটক করা হয় বলে খবর । আহত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে । বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন । পার্টি শিক্ষক শিক্ষিকাদের প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে । প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে ।
রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর সময় থেকে একাধিক পথ দুর্ঘটনার খবর উঠে এসেছে । রাজ্য সরকারের পক্ষ থেকে এই সময় ট্রাফিক নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। তারপরেও একাধিক বার এই ধরনের দুর্ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে নাগরিক মহলের পক্ষ থেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *