Cricket : নিয়মরক্ষার ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতীয় দলে পরিবর্তনের সম্ভাবনা !
কিউ ইন্ডিয়া বাংলা:- টি২০ বিশ্বকাপে ইতিমধ্যে ৩টি ম্যাচ খেলে ফেলেছে ভারত। প্রত্যেক ম্যাচেই জয়ের দেখা পেয়েছে তারা । শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে দুরমুশ করেছে মেন ইন ব্লু। ৬১ রানের বড় জয় এসেছে তাদের বিরুদ্ধে । এরপর আজ ১৮ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের সঙ্গে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবেন সূর্যকুমাররা। দল ইতিমধ্যে সুপার এইট পর্বে যোগ্যতা অর্জন করে ফেলায় আজকের ম্যাচটি কার্যত নিয়মরক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় দলের কাছে । এই ম্যাচে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ থাকবে কোচ গৌতম গম্ভীর এর কাছে।
গ্রুপ পর্বের ম্যাচ শেষে সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ের মুখোমুখি হবে ভারত। তার আগে নেদারল্যান্ড ম্যাচ ভালো প্রস্ততির সুযোগ হবে সূর্যকুমারদের কাছে।
হার্দিক পান্ডিয়া ও জসপ্রিত বুমরাকে এই ম্যাচে বিশ্রাম দিতে পারে ভারত । নক আউট পর্বের আগে এই দুই তারকা খেলোয়াড়ের কিছুটা বিশ্রামও হয়ে যাবে এই সুযোগে। একান্তই এদেরকে যদি আজকের বিশ্রাম দেওয়া হয় তাহলে এদের জায়গায় দলে ঢুকতে পারেন মহম্মদ সিরাজ ও ওয়াশিংটন সুন্দর । আর বাকি ভারতীয় দল অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
অপরদিকে নেদারল্যান্ড বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ,তারা সুপার এইট করবে যোগ্যতা অর্জন করতে পারেনি । তাদের কাছেও ম্যাচটি নিয়ম রক্ষার বলা চলে । এই ম্যাচ নিয়ে ডাচ শিবিরে বেশি মাথা ব্যাথা নেই । ভারতের মতো বড় দলের বিরুদ্ধে ভালো পারফর্ম করাই তাদের একমাত্র লক্ষ্য। এছাড়াও নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলার জন্য তারা মুখিয়ে আছে । ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস মন্তব্য করলেন “এটা স্পষ্টতই আমাদের কাছে অনেক বড় একটা সুযোগ । এটা বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম । ভারতের মাটিতে টিম ইন্ডিয়ার বিরুদ্ধেই খেলতে নামবো। সব থেকে বড় স্টেডিয়ামে খেলতে নামবো আমাদের দেশের ক্রিকেট সমর্থকরা অনেকদিন ধরে এইরকম সুযোগের অপেক্ষা করছে। বিশ্বের সবথেকে শক্তিশালী দলের বিরুদ্ধে নিজেদের পারফরম্যান্স যাচাই করার সুযোগ থাকবে । নেদারল্যান্ডের ক্রিকেট ক্রমশ বৃহত্তর হচ্ছে ” ।
