আজকের দিনেতিলোত্তমা

নয়া দায়িত্বের পরেই বৈঠকে সিপি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- কলকাতার পুলিশ প্রশাসনে বড় রদবদল করা হয়েছে ইতিমধ্যেই। দীর্ঘ টানাপোড়েনের অবসানকালে মুখ্যমন্ত্রীর শীলমোহরে ডিজি রাজীব কুমারের অবসরকালে গতকালই পশ্চিমবঙ্গ পুলিশের পরবর্তী ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন আইপিএস অফিসার পীযূষ পান্ডে এবং
কলকাতা পুলিশের নতুন কমিশনার অফ পুলিশ (সিপি) হিসেবে আগের কমিশনার মনোজ কুমার ভার্মা-র জায়গায় দায়িত্ব নিয়েছেন আইপিএস সুপ্রতীম সরকার। এবার নতুন দায়িত্বভার পাওয়ার পরই সুপ্রতীম সরকার শনিবার লালবাজারে সব থানার ওসিদের সঙ্গে বৈঠক করেন। এর পাশাপাশি কলকাতা পুলিশের থানাগুলিতে ৫২ জন অফিসারের বদলিও করা হয়েছে বলে সূত্রের খবর।

সুপ্রতীম সরকার ১৯৯৭ ব্যাচের আইপিএস অফিসার। তিনি আগে সাউথ বেঙ্গল-এর এডিজি ও আইজিপি হিসেবে কাজ করেছেন এবং কলকাতা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজের অভিজ্ঞতা আছে তাঁর। এরই মধ্যে মনোজ কুমার ভার্মা-কে কলকাতা পুলিশ কমিশনারের পদের থেকে সরিয়ে নতুন করে ডিরেক্টর (সিকিউরিটি) এর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এই বদলি রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের বড় রদবদলের অংশ। বদলির পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি হিসেবে নিয়োগ পেয়েছেন ১৯৯৩ ব্যাচের আইপিএস অফিসার পীযূষ পাণ্ডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *