আজকের দিনেবাংলার আয়না

দোকান খুলতে গিয়ে রক্তাক্ত ৬৫-র বৃদ্ধের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- দোকান খুলতে গিয়ে এই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এক বৃদ্ধ । স্থানীয় বাসিন্দারা তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যান । সেখানে ১৫ টি সেলাই করা হয় তার মুখে ,তবুও রক্ত বন্ধ হয়নি । তার পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত হয়েছেন ।

স্থানীয় সূত্রে জানা যায় অন্যান্য দিনের মতো বছর পঁয়ষট্টির নিতাই পোদ্দার নিজের গাড়ি করে দোকান খুলতে যাচ্ছিলেন । শ্রীরামপুর রেলওয়ে ব্রিজে তার মুখের সঙ্গে জড়িয়ে যায় চায়না সুতো। গাড়ির গতি কমিয়ে দিলেও তিনি রেহাই পাননি । রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি । স্থানীয় বাসিন্দারা তাকে হাসপাতালে নিয়ে গেলে তার মুখে ১৫ টি সেলাই করা হয় । তবুও তার মুখের রক্ত বন্ধ করা যায়নি । শ্রীরামপুরের একটি বেসরকারি হাসপাতালের ICCU তে ভর্তি রয়েছেন তিনি । হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা এখনও আশঙ্কাজনক, এখনো বিপদমুক্ত নন তিনি।

হাসপাতালে ভর্তি ওই বৃদ্ধের বাড়ির এক সদস্য বলেন “অনেক তো আইন পুলিশ প্রশাসনের তৎপরতা হলো । কিন্তু এই সুতো বন্ধ হচ্ছে কোথায় ? অবিলম্বে এই সুতো বন্ধ হওয়া দরকার । এই ঘটনা মেনে নেওয়া যায় না” ।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার বারণ করা সত্বেও চাইনিজ সুতো ব্যবহারের প্রবণতা কমেনি । এর আগে শ্রীরামপুরে এই চাইনিজ সুতোর জন্য অনেক দুর্ঘটনা ঘটেছে । এছাড়া কলকাতার মা উড়ালপুলে অনেকবার চাইনিজ মাঞ্জার জন্য বাইক আরোহীরা দিয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন । এই সুতো তৈরি হয় কাঁচের গুড়োর অংশ দিয়ে । ২০১৭ সালে এই শতকের নিষিদ্ধ করে জাতীয় গ্রিন ট্রাইবুনাল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *