আজকের দিনেবাংলার আয়না

ছাত্রীদের অশ্লীল মেসেজ , যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শিক্ষক

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- অশ্লীল মেসেজের মাধ্যমে ছাত্রীদের কুপ্রস্তাব ও যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার একজন শিক্ষক। মূলত শিক্ষকের কাজ ছাত্র-ছাত্রীদের জীবন গড়ে দেওয়া তাদের ভবিষ্যতে পথপ্রদর্শক হওয়া। কিন্তু ডায়মন্ড হারবার এর এই শিক্ষকের কীর্তিতে কার্যত তাজ্জব হয়ে গিয়েছেন ওই ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও এলাকাবাসীরা ।

অভিযুক্ত শিক্ষকের নাম রবিকান্ত বল্লভ । ডায়মন্ড হারবারে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে তিনি কর্মরত । আজ ১৮ই ফেব্রুয়ারি বুধবার তাকে আদালতে তোলার কথা হয়েছে। ধৃত শিক্ষকের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে ছাত্রীদেরকে অশ্লীল মেসেজের মাধ্যমে প্রস্তাব ও বারংবার বিভিন্ন অছিলায় যৌন হেনস্তা করার অভিযোগ উঠে আসছে দীর্ঘদিন ধরে । পড়ুয়ারা গতকাল ১৭ই ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল থেকেই শিক্ষকের কোয়ার্টারের সামনে তাকে ঘিরে বিক্ষোভ দেখান । বিশ্ববিদ্যালয়ের কাছে অভিযোগ করা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ না করায় বিক্ষোভরত ছাত্র-ছাত্রীরা খেপে ওঠেন । ছাত্র-ছাত্রীদের বিক্ষোভে যোগদান করেন তাদের অভিভাবক অভিভাবিকারাও। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ । পাঁচ ঘন্টা ধরে বিক্ষোভ চলার পর অভিযুক্ত ওই শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়।

বিক্ষোভকারী ছাত্রীদের একাংশের অভিযোগ ওই শিক্ষক নানা সময়ে ছাত্রীদের মেসেজ পাঠিয়ে কুপ্রস্তাব দিতেন । এছাড়া বিভিন্ন সময়ে আসলে মন্তব্য করতেন এমনকি practical ক্লাস কিংবা পরীক্ষার আগে সাহায্যের নাম করে যৌন হেনস্থা করতেন। ঘটনার সত্যদা স্বীকার করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি সুভাষ মুখোপাধ্যায়। এই নিয়ে অভিযোগ করার পর এই পরিচালন কমিটি বৈঠক করে এবং সেখানে অভিযুক্ত ওই শিক্ষক রবিকান্ত বল্লভ কে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *