ছত্তিশগড়ে ইস্পাত কারখানায় বিস্ফোরণ
কিউ ইন্ডিয়া বাংলা, ছত্তিশগড়ঃ- বৃহস্পতিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা ছত্তিশগড়ের বলোদা বাজার এলাকার একটি ইস্পাত কারখানায়। ইতিমধ্যে ৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় রয়েছে আরও ওনেক শ্রমিক। তাঁদের ওখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকলের একাধিক ইঞ্জিন। বলোদা বাজার ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে দমকলের সাহায্য নেওয়া হয়।দীর্ঘ প্রচেষ্টার পর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। উদ্ধারকারী দল কারখানার ভেতরে প্রবেশ করে দগ্ধ ও আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
এদিন সকালবেলা বলোদা বাজার ওই ইস্পাত কারখানার কয়লার চুল্লিতে আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। চুল্লির আশেপাশেই ছিলেন অনেক শ্রমিক। তাঁরা পরিশকার করছিলেন।বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। আগুনের শিখায় ঘটনাস্থলেই ঝলসে যান বেশ কয়েকজন শ্রমিক। কারখানার ভেতরে থাকা দাহ্য পদার্থের সংস্পর্শে এসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকলের একাধিক ইঞ্জিন। বলোদা বাজার ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে দমকলের সাহায্য নেওয়া হয়। ধোঁয়ায় ঢেকে যাওয়ায় এবং আগুনের উত্তাপ বেশি থাকায় উদ্ধারকাজ শুরুতে কিছুটা ব্যাহত হয়। দীর্ঘ প্রচেষ্টার পর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। উদ্ধারকারী দল কারখানার ভেতরে প্রবেশ করে দগ্ধ ও আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পুলিশ পুরো এলাকাটি ঘিরে রেখেছে যাতে নতুন করে কোনও দুর্ঘটনা না ঘটে। ঠিক কী কারণে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। প্রাথমিক অনুমান, চুল্লির ভেতরে অত্যধিক চাপ সৃষ্টি হওয়ায় বা যান্ত্রিক কোনও ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটতে পারে।
