চাঁচলে বনদপ্তরের অফিসে মাফিয়াদের হামলা
কিউ ইন্ডিয়া বাংলা:- মালদা জেলার চাঁচলে বনদপ্তরের অফিসে ঢুকে রেঞ্জ অফিসারের উপর হামলা চালানোর অভিযোগ গাছ মাফিয়া ও কাঠ মিল মালিকদের বিরুদ্ধে। মাফিয়াদের মারে মাথায় গুরুতর আঘাত পেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বনদপ্তরের ওই বার্তা দুলাল সরকার । ঘটনাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য।
স্থানীয় সূত্রে জানা যায়, পিডব্লিউডি এরিয়া অর্থাৎ রাস্তার পাশের গাছ চুরির ঘটনায় সম্প্রতি কঠিন পদক্ষেপ নেয় বনদপ্তর । এই ঘটনায় চাঁচল এর কাঠ মিল মালিক মনিরুল ও তার ছেলে দলবল নিয়ে বনদপ্তরের কার্যালয় চড়াও হয়। অফিসের ভিতরে ঢুকেই রেঞ্জ অফিসার দুলাল সরকারকে লক্ষ্য করে হামলা চালায় তারা বলে অভিযোগ উঠে আসছে। প্রচন্ড মারধর করায় তার মাথা ফেটে যায় । গুরুতর যখন অবস্থায় বনদপ্তরের সহকর্মীরা তাকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান । বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বনদপ্তরের পক্ষ থেকে এই ঘটনায় পুলিশের অভিযোগ জানানো হয় । আর এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। নির্দিষ্ট ধারায় মামলাও দায়ের হয়েছে । পুলিশের পক্ষ থেকে সংবাদপত্রকে জানানো হয় যে বেআইনিভাবে গাছ বাজার চক্রের খুঁজে বের করতে এই ধরনের অভিযান চলতেই থাকবে । মালদা জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন হামলার নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে । পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টি দেখছে। যারা এই হামলা চালিয়েছে তাদের কাউকে রেয়াত করা হবে না।
ঘটনাকে ঘিরে মালদার চাঁচলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরকারি অধিকারীদের ওপর এই ধরনের আক্রমণের ঘটনা চারিদিকে নিন্দার ঝড় তুলেছে ।
