আজকের দিনেভারত

এ আই সম্মেলনে তাঁর বানানো স্মার্টগ্লাস পরেছেন মোদী, কে এই প্রত্যুষ কুমার ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:-ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দুনিয়ার বর্তমানে বহুল আলোচিত নাম প্রত্যুষ কুমার । সারভাম এ আই এর সহ প্রতিষ্ঠাতা তিনি । সম্প্রতি দিল্লিতে আয়োজিত হওয়া এআই সামিট ২০২৬-এ বিশেষ নজর কেড়েছেন তিনি। দিল্লিতে ভারত মন্ডপমে আয়োজিত হওয়া সামিটে তার তৈরি সানগ্লাস পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কে এই প্রত্যুষ কুমার ?

২০০৯ সালে আইআইটি বোম্বে থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ বিটেক করেন প্রত্যুষ কুমার । ২০১৪ সালে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ তিনি পিএইচডি সম্পন্ন করেন ETH Zurich থেকে। তার এক বছর পরেই ২০১৫ সালে আইবিএম রিসার্চে গবেষক হিসেবে কাজ শুরু করেন । মাইক্রোসফট রিসার্চে দুবছর গবেষণা করেছেন তিনি। ২০১৮ সাল থেকে ২০২১ পর্যন্ত তিন বছর আইআইটি মাদ্রাজে অধ্যাপনার দায়িত্ব পালন করেছেন এই প্রত্যুষ কুমার । বর্তমানে মাদ্রাজ আইআইটির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি ।

উদ্যোক্তা হিসেবে ও তার চমকপ্রদ উত্থান ঘটেছে । বিবেকবান সঙ্গে মিলে তিনি “সারভম এআই” তৈরি করেছেন । আদেশ সংস্থা দাবি করেছে তাদের মডেল Google Gemini ও Chatgpt এর থেকে অনেকখানি এগিয়ে। ভারতীয় ভাষার জন্য এ আই টুল নির্মাণকারী AI4BHARAT তৈরিতেও তারা নেতৃত্ব দিয়েছেন । এআই সামিটে উপস্থিত হয়ে প্রত্যুষ বলেন “ভারতের এআই শুধু ইংরেজি নয় স্থানীয় ভাষা ও প্রেক্ষাপটে গুরুত্ব দেওয়াই ভবিষ্যতের মূল লক্ষ্য হওয়া উচিত। তিনি বলেন মহারাষ্ট্রের একজন গ্রামের মানুষের যা অনুভূতি হয় সেটি ইউরোপের মানুষের নাও হতে পারে তাই ব্যবহারকারীদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে নতুন মানদন্ড তৈরি করতে হবে যেখানে সকলে নিজেদের ভাষা কণ্ঠস্বর এবং আচরণ প্রাধান্য পাবে”। এআই সামিটে তার অন্যতম আকর্ষণ ছিল এআই চালিত একটি ওয়ারএবেল ডিভাইস । এটি একটি বিশেষ ধরনের স্মার্ট চশমা যা শুধু দেখা নয় শুনতে এবং বুঝতেও সাহায্য করবে। এছাড়া এটি সঙ্গে সঙ্গে উত্তরও দেবে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি তার এই ডিভাইসটির নিজের চোখে পড়ে পরীক্ষা করে দেখেছেন । এই ডিভাইসের বিশেষত্ব এর ডেটা সরাসরি ডিভাইসে জমা হয়, সরাসরি উত্তর পাওয়া যায়, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে এছাড়া অনেক সময় ইন্টারনেট ছাড়াও এটি দ্বারা কাজ করা যায় ।

বিশ্ব মঞ্চে তার এই স্মার্ট চশমা ইতিমধ্যে বহুল জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে মেটার তৈরি ওয়ারএবেল ডিভাইস গুলির সঙ্গে প্রতিযোগিতা করতেই Sarvam Kaje নামে এই ডিভাইসকে ভারতীয় বিকল্প হিসেবে তুলে ধরা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *