আজকের দিনেবিশ্বভারত

এপস্টেইন কাণ্ডে নির্যাতিতাদের তালিকায় কি এক ভারতীয় ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- এপস্টেইন ফাইলসে ইতিমধ্যে উঠে এসেছে একাধিক গণ্যমান্য ব্যক্তির নাম । তারমধ্যে অনেকেই ছিলেন ভারতীয় । এবার এই মামলায় প্রকাশিত সর্বশেষ নথিতে উঠে এলো ভারতীয় এক নির্যাতিতা মহিলার তথ্য । তাকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য নাকি খুজছিলেন মার্কিন কর্তৃপক্ষ । তবে তার নাম কী এবং ভারতের কোথায় তার বাড়ি সেই সম্পর্কে কোন তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।

বর্তমানে এই এপস্টেইন ফাইল নিয়ে সারা বিশ্বজুড়ে চর্চা চলছে। সর্বকালের অন্যতম বৃহৎ যৌন কেলেঙ্কারি বলা হচ্ছে এই ঘটনাকে । এই ঘটনায় একজন দুইজন নয় কয়েক হাজার নাবালিকার ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। মামলায় জড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প , বিল গেটস এর মতো প্রভাবশালী ব্যক্তিদের নাম। যদিও কোনো মহিলা সংক্রান্ত অপরাধের সঙ্গে যুক্ত আছেন এই প্রভাবশালীরা তার কোন প্রমাণ এখনো অব্দি পাওয়া যায়নি । মূল অভিযুক্ত জেফরি এপস্টেইনের বিচার পর্বের আগেই ২০১৯ সালে জেলবন্দী থাকা অবস্থায় তার মৃত্যু হয়। তৎকালীন সময়ে জেল কর্তৃপক্ষ দাবি করেছিল তিনি আত্মহত্যা করেছিলেন।

জনগণের দাবি মেনে বর্তমানে একে একে প্রকাশিত হচ্ছে এপস্টেইন মামলার যাবতীয় সমস্ত নথি । এবং সেই প্রকাশিত নদী থেকেই জানা গিয়েছে এই কাণ্ডে নির্যাতিত হয়েছিল এক ভারতীয় বালিকাও ।
মার্কিন যুক্তরাষ্ট্রের এক নামী সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী , New York Crime Victims Compensation Scheme এর অধীনে ক্ষতিপূরণ দেয়ার জন্য এক ভারতীয় মহিলাকে খোঁজা হচ্ছিল। ২০২০ সালের ১৩ই জানুয়ারির একটি ইমেলে সেই কথা উল্লেখ রয়েছে। ইমেইলে ভারতীয় মেয়েটির সম্পর্কে লেখা ছিল ” ভারতে থাকে এমন একজনের বিষয়ে বলছি যদি ওর ঠিকানা বা যোগাযোগ করার কোন উপায় জানতে পারো তাহলে দূতাবাসের আমাদের সহকর্মীদের কে জানিও” । এই ইমেইলটি জেফরি এপস্টেইনের মৃত্যুর পর লেখা হয়েছিল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *