উত্তরে শীত, দক্ষিণে গরম
কিউ ইন্ডিয়া বাংলা ঃ- কলকাতা ও পাশ্ববর্তী এলাকায় সপ্তাহান্তে বা নতুন সপ্তাহের শুরুতেই সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩২ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস । সেই সময় সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রিতে পৌঁছে যাবে ফলে ফেব্রুয়ারি মাসের শেষে গরমের ভ্রুকুটির ইঙ্গিত মিলছে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ।কিন্তু উত্তরবঙ্গে শীতের ছোঁয়া থাকবে পাঁচ জেলায় ।আজ বৃহস্পতিবার দিনের আকাশ পরিষ্কার থাকলেও কুয়াশার দাপট সকালের দিকে দেখা যাবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ এবং ১৭ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে । দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রার পারদ এখনও এককের ঘরেই । বাকি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে । তবে আপাতত বিশেষ বদল না হলেও শীঘ্রই তাপমাত্রা সেখানেও বাড়তে থাকবে বলে আভাওয়াবিদ দের মত । যদিও ফের নতুন করে পারদ পতনের সম্ভাবনা আলিপুর আবহাওয়া দফতর দিচ্ছে না । ফেব্রুয়ারি মাসেই সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩০ ডিগ্রির ঘরে ঢুকে পড়তে চলেছে ।
আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলছেন, “সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদের এই উর্ধ্বমুখী হওয়ার মধ্যে কোনও অস্বাভাবিকতা নেই । বরং সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এখন স্বাভাবিকের কাছাকাছি রয়েছে । তারপরের বৃদ্ধিতে কোনও অস্বাভাবিকতা নেই । এই সময় পারদের অবস্থান এটাই থাকে ।” তিনি জানান, আপাতত শুষ্ক আবহাত্তয়া থাকবে । বৃষ্টির কোনও ইঙ্গিত নেই । আগামী দুই থেকে তিনদিন তাপমাত্রার পরিবর্তন হবে না । তবে তারপর পারদ দুই থেকে তিন ডিগ্রি চড়বে । সেক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি ছুঁয়ে ফেলবে । সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে আর নামার কোনও সম্ভাবনা নেই । পারদের এই বৃদ্ধি চলবে এখন। অর্থাৎ শীত এখন ‘শীতঘুমে’। ফলত দুয়ারে গ্রীষ্মকালে সময়ের আগে শুরু হওয়ার ইঙ্গিত । এখন সকালে ঠান্ডার অতি হাল্কা রেশ রয়েছে । তবে দিনের বাকি সময় তার ছিটেফোঁটাও নেই ।
কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি কম ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি ওপরে । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন ৮৪ এবং সর্বোচ্চ ২৬ শতাংশ । আপেক্ষিক আর্দ্রতা কমে যাওয়াতে ত্বকে টান পড়ছে ।
