আজকের দিনেগ্রীন রুম

আসছে ‘ধুরন্ধর ২’

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ব্যাপক সাফল্যের মুখ দেখা হয়েছিল অভিনেতা রণবীর সিং এর ধুরন্ধর । বিশ্বব্যাপী ১৩০০ কোটি টাকার ব্যবসা করেছিল এই সিনেমা । এবার এরই দ্বিতীয় পর্ব নিয়ে আসছেন পরিচালক আদিত্য ধর । আজ মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি দুপুর ১২ টা ১২ মিনিটে ছবির টিজার প্রকাশ হয়।ছবির নাম রাখা হয়েছে ” ধুরন্ধর , দ্য রিভেঞ্জ ” । নতুন ছবির পোস্টার নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন অভিনেতা রণবীর সিং । সোশ্যাল মিডিয়া পোস্ট এর ক্যাপশনে তিনি লেখেন ” আব বিগড়নে কা ওয়াক্ত আগেয়া ” । যার ইঙ্গিত ধুরন্ধরের দ্বিতীয় পর্বে বালোচ গ্যাং আইএসআই এর বিরুদ্ধে পুরোপুরি ঝাঁপিয়ে পড়বে । ছবির পোস্টার এর পাশাপাশি ছবিতে নিজের লুকের ফটো পোস্ট করেন তিনি । পোস্টারে প্রকাশিত হওয়া তার লোকে দেখা যাচ্ছে প্রতিশোধের আগুন। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি ।

“ধুরন্ধর দ্যা রিভেঞ্জ” সিনেমায় অভিনেতা রণবীরের পাশাপাশি আছেন সঞ্জয় দত্ত ,অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর মাধবন এর মত বিখ্যাত অভিনেতারা । এই ছবির প্রথম পর্বে রহমান ডাকাত এই চরিত্রে অক্ষয় খান্না যেহেতু মারা গিয়েছিলেন সুতরাং এই সিনেমায় তাকে ফ্ল্যাশব্যাক দৃশ্যে দেখা যাবে ।আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর একটি স্পাই থ্রিলার । যা গত বছর ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল । ছবিতে রণবীর অভিনয় করেছিলাম একটি ভারতীয় গুপ্তচরের ভূমিকা যিনি করাচির সন্ত্রাসবাদীদের মধ্যে ঢুকে সন্ত্রাসবাদী কার্যকলাপ পুরোপুরি ভেঙে দেন। । এই সিনেমা বলিউডের অন্যতম হিট ছবিতে পরিণত হয়েছিল ।
এই সিনেমার দ্বিতীয় পর্ব আগামী ১৯ শে মার্চ ২০২৬ বিশ্বব্যাপী সিনেমা হলে মুক্তি পাবে । হিন্দি ,তেলেগু ,তামিল কন্নড় ও মালায়ালাম ভাষায় ছবিটি দেখতে পারবেন দর্শকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *