আজকের দিনেবিশ্বভারত

আমেরিকায় ভারতীয় ছাত্রের মৃত্যু, ছয় দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আমেরিকায় মৃত্যু হল ২২ বছরের ভারতীয় ঘরোয়া সাকেত শ্রীনিবাসাইয়ার। কর্ণাটকের বাসিন্দা সাকেত আমেরিকায় পড়াশোনা করতে গিয়েছিলেন। ক্যালিফোর্নিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়া ছিলেন তিনি । গত ৯ ফেব্রুয়ারি থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রবিবার সকালে ফানসান শেষ করে অবস্থিত ভারতীয় দূতাবাস সাকেতের মৃত্যুর খবর জানায় ।

আগে মাদ্রাজ আইআইটিতে পড়তেন সাকেত। স্নাতকোত্তর ডিগ্রীর জন্য আমেরিকায় পাড়ি দিয়েছিল ২২ বছর বয়সী এই প্রতিভাবান ছাত্র। ক্যালিফোর্নিয়া বার্কেলে বিশ্ববিদ্যালয় রাসায়নিক ও বায়ো মলিকিউলার ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে পড়াশোনা করছিল সে । ভারতীয় দূতাবাস থেকে তার দেহ উদ্ধারের খবর নিশ্চিত করলেও মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে ভারতীয় দূতাবাস।

ক্যালিফোর্নিয়ার এই বিশ্ববিদ্যালয়ের ক্যানভাসের কাছেই টিলডেন রিজিওনাল পার্কের সামনে থেকে সাকেতের ব্যাগ উদ্ধার করেছিল স্থানীয় পুলিশ । তার ব্যাগে ভারতীয় পাসপোর্ট ও ল্যাপটপ পাওয়া গিয়েছিল । বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকা গুলিতে পুলিশ তন্ন তন্ন করে তল্লাশি চালালেও কিছু খুঁজে পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তার কোন সন্ধান পাওয়া গেলে যেন স্থানীয় থানায় জানানো হয় । এখন পুলিশের দেওয়া এই বিজ্ঞপ্তির ফলেই সাকেতের দেহ উদ্ধার হয়েছে কিনা সেটা এখনো স্পষ্ট হয়নি । পুলিশ এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা তদন্ত করছে। এর লেখার তে কোন ষড়যন্ত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

ভারতীয় দূতাবাস রবিবার সকালে বিশেষ পোস্টে লিখেছে “নিখোঁজ ভারতীয় ছাত্র সাকেত শ্রীনিবাসাইয়ার দেহ উদ্ধারের খবর নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ । যত দ্রুত সম্ভব তার দেহ ভারতে ফেরানোর ব্যবস্থা করা হবে । পরিবারের সঙ্গে আমরা সবসময় যোগাযোগ রেখেছি “। সাকেতের আকস্মিক মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছে তার পরিবার-পরিজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *