আজকের দিনেতিলোত্তমা

আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে জারি ১৬৩ ধারা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- আনন্দপুরের নজিরাবাদ এলাকায় মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় জারি করা হলো ১৬৩ ধারা। এর ফলে স্থানীয়দের জমায়েত ও ভিড় রোধ করা সম্ভব। পুলিশ জানিয়েছে, যাতে উদ্ধার ও তদন্ত কার্যক্রমে কোনো বাধা না পড়ে তারজন্যই এরূপ কড়া আইনি পদক্ষেপ। এলাকা ঘিরে রাখার পাশাপাশি নিরাপত্তা ও তদারকিও জোরদার করা হয়েছে।

গত ২৬ জানুয়ারি ভোরে আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুটি সংলগ্ন গুদামে আগুন লেগে যায়। একটি গুদামে ছিল পরিচিত খাদ্য ব্র্যান্ড “ওয়াও মোমো” সংক্রান্ত সামগ্রী, অন্যটিতে ছিল সাজসজ্জার উপকরণ। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায় এবং স্থানীয়রা আতঙ্কে সরে যান।

রাতভর উদ্ধার ও তদন্তের পর বুধবার আরও দুই ঝলসানো দেহ উদ্ধার করা সম্ভব হয়। এতে বর্তমানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩। দেহগুলো এতটাই ঝলসানো যে চোখে চেনা প্রায় অসম্ভব। তাই পুলিশ ও ফরেনসিক দল ডিএনএ শনাক্তকরণের প্রস্তুতি নিয়েছেন। ডিএনএ ম্যাপিংই একমাত্র উপায়, যার মাধ্যমে মৃতদের সঠিক পরিচয় জানা সম্ভব হবে।

পরিস্হিতির স্বীকার হওয়া পরিবারগুলোর জন্য এহেন দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। অনেকেই এখনও নিখোঁজ, আর ঝলসানো মৃতদেহের কারণে পরিবারের সদস্যরা শোক ও হতাশায় ভুগছেন। প্রশাসন জানিয়েছে, উদ্ধার, নিরাপত্তা ও ডিএনএ শনাক্তকরণের কাজ যত দ্রুত ও সাবধানতার সঙ্গে সম্ভব ততই করা হচ্ছে। পুলিশ ও প্রশাসন এলাকার নিরাপত্তা বজায় রাখতে সদা তৎপর। রাজনৈতিক নেতাদের ও অন্যান্য পক্ষের পরিদর্শনও নিয়ন্ত্রণ করা হচ্ছে যাতে উদ্ধারকারীদের কাজ ব্যাহত না হয়।

এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ও মৃতদেহের ভয়াবহ অবস্থার কারণে এটি দক্ষিণ ২৪ পরগনার ইতিহাসে স্মরণীয় একটি দুঃখজনক ঘটনা হিসেবে মনে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *