আজ বিকেলেই বড় ঘোষণা করবেন রোহিত । তাহলে কি তিনিও পুরোপুরি অবসরের পথে?
কিউ ইন্ডিয়া বাংলা:- টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর এই মুহূর্তে শুধুমাত্র একদিনের ক্রিকেট খেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। শেষ খেলেছিলেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন । আগামী ছয় মাসের মধ্যে ভারতের কোন ওয়ানডে সিরিজ খেলার কথা নেই । একটানা দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে হিটম্যানকে । গতকাল নিজের instagram অ্যাকাউন্টে একটি স্টোরি শেয়ার করেন রোহিত নিজেই , তারপরেই ক্রিকেট সমর্থকদের মনে তৈরি হয়েছে একাধিক জল্পনা । রোহিতের এই রহস্যময় পোস্ট ঘিরে বাড়ছে ভক্তদের হৃদস্পন্দন । তাহলে কি পুরোপুরি ভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন রোহিত শর্মা ।
গতকাল রোহিত শর্মা instagram প্রোফাইলের স্টোরিতে লেখেন “নতুন ভূমিকা আসন্ন লিড অফ ইন্ডিয়া ,সাথে থাকুন আগামীকাল বিকেলে বড়সড় ঘোষণা আসছে ” । ভারতীয় মহাতারকার এই পোস্টের পর মাথা ব্যাথা বেড়েছে ভক্তদের । তাদের ধারণা এবার কি আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি ভাবে বিদায় নেবেন হিটম্যান ?
তবে বিভিন্ন মহল থেকে এটাও দাবি করা হচ্ছে যে এখনই ওয়ানডে ক্রিকেট ছাড়বেন না রোহিত শর্মা সেকথা তিনি আগেই পরিষ্কার করে দিয়েছিলেন । তার মাথায় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলার লক্ষ্য রয়েছে। হয়তো ক্রিকেট সংক্রান্ত নতুন কোনো প্রজেক্ট এর সঙ্গে যুক্ত হতে চলেছেন তিনি। অপেক্ষা আর কিছুক্ষণের ,কয়েক ঘণ্টার মধ্যেই এই রহস্যের সমাধান হয়ে যাবে ।
