আজকের দিনেখেলাভারত

বিশ্বকাপ জয়ী রিঙ্কু সিং কে বড় দায়িত্ব দিল যোগী সরকার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- সদ্য ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন রিঙ্কু সিং । ফাইনালে তিনি প্রথম একাদশে না থাকলেও তবুও তিনি বিশ্বজয়ী দলের অংশ । বিশ্বকাপ জেতার মাঝখানে তার পিতাকে হারিয়েছিলেন তিনি । তবুও কর্তব্যে অটুট ছিলেন জাতীয় দলের এই তারকা । সম্ভবত রিঙ্কুর এই আত্মত্যাগকে স্বীকৃতি দিল উত্তরপ্রদেশ সরকার। ক্রীড়া দপ্তরের আধিকারিকের দায়িত্ব পেতে চলেছেন ভারতের এই তারকা ব্যাটার বলে সূত্রের খবর।

ক্রিকেটে অবদানের জন্য রিঙ্কুকে পুরস্কৃত করবে উত্তরপ্রদেশ সরকার। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপ চলাকালীন ব্যক্তিগত জীবনে বিরাট ধাক্কা খান রিঙ্কু। টুর্নামেন্টের মাঝপথে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যু হয় রিঙ্কুর বাবার। বিশ্বকাপের মধ্যেই বাবার শেষকৃত্য সেরে আবারও জাতীয় দলে যোগ দেন রিঙ্কু। জাতীয় দলের প্রতি যেভাবে কর্তব্য পালনে অবিচল থেকেছেন তিনি, সেই অবদানকে কুর্নিশ জানিয়েই এবার রিঙ্কুকে বড়সড় সরকারি পদ দিতে চলেছে যোগী সরকার ।
জানা গিয়েছে, যোগীরাজ্যের ক্রীড়া দপ্তরে বড় পদ পেতে চলেছেন রিঙ্কু। তাঁকে রিজিওনাল স্পোর্টস অফিসার হিসাবে নিয়োগ করা হতে পারে। আজ মঙ্গলবার ২৪ শে মার্চ উত্তরপ্রদেশের লোকভবনে বেশ কয়েকজন ক্রীড়াবিদকে সম্মানিত করবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানেই রিঙ্কু এবং অন্যান্যদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হতে পারে। রিঙ্কু বর্তমানে কলকাতায় আইপিএলের প্রস্তুতি ব্যস্ত। বুধবার মুম্বাই উড়ে যাবেন তিনি আইপিএল এর ম্যাচের জন্য। তাই আজকের এই অনুষ্ঠানে রিঙ্কু থাকতে পারবেন কিনা, সংশয় রয়েছে।

প্রসঙ্গত, গতবছরই রিঙ্কুকে বেসিক এডুকেশন অফিসার পদে নিয়োগ করেছিল উত্তরপ্রদেশ সরকার।আসলে ২০২২ থেকে আন্তর্জাতিক পর্যায়ের অ্যাথলিটদের সম্মানার্থে এক বিশেষ উদ্যোগ নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। তাদের ইন্টারন্যাশনাল মেডেল উইনার্স ডাইরেক্ট রিক্রুটমেন্ট রুলস-এর অধীনে আন্তর্জাতিক স্তরের খেলোয়াড়দের বিভিন্ন সরকারি পদে নিয়োগ করা হয়। আগে মোহাম্মদ সিরাজকে ডিএসপি পদে নিয়োগ করেছিল তেলেঙ্গানা সরকার, মহিলা বিশ্বকাপজয়ী ঘোষকেও ডিএসপির দায়িত্ব দেওয়া হয়েছিল । এবার দায়িত্ব পাচ্ছেন রিঙ্কু সিং ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *