আজকের দিনেবাংলার আয়না

চলন্ত ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু মহিলার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- আবার রেল দুর্ঘটনায় প্রাণ গেল এক মহিলার । আজ ২৭শে ফেব্রুয়ারি শুক্রবার সকাল ন’টা নাগাদ বরানগর স্টেশনের সিসিআর ব্রিজ সংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে । ডাউন শান্তিপুর লোকালের ধাক্কায় মহিলার মৃত্যু হয়েছে বলে খবর ।

স্থানীয় সূত্রের খবর রেললাইন পারাপার করার সময় অসাবধানতার কারণেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে । মৃতা মহিলা বরানগর এলাকার স্থানীয় বাসিন্দা । ঘটনার খবর ছড়িয়ে পড়তে এই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে রেল পুলিশ, ওই মহিলার দেহ উদ্ধার করে দ্রুত ময়না তদন্তের জন্য পাঠানো হয় । তবে ওই মহিলার নাম ও সম্পূর্ণ পরিচয় এখনো জানা যায়নি।
রেল লাইন পারাপার করতে গিয়ে মৃত্যুর ঘটনা নতুন নয়। কয়েকদিন আগে মালগাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে ফের সাবওয়ের দাবিতে সরব হন গ্রামবাসীরা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজারের বড় সাঁকো এলাকায়। স্থানীয়দের দাবি, রেল লাইন পাড়াপারের সময় কলকাতাগামী মালগাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়।

সপ্তাহখানেক আগে উত্তরপাড়া স্টেশনে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক স্কুল শিক্ষিকার। মৃতের নাম সরবজিৎ কৌর (৩২)। সন্ধ্যায় চন্দননগর থেকে পিকনিক সেরে ফিরছিলেন তিনি। ফেরার পথেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ। তারাই দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *