স্ত্রী রিঙ্কুর টিকিট না পাওয়া নিয়ে কি বললেন দিলীপ ঘোষ?
কিউ ইন্ডিয়া বাংলা :- সম্প্রতি গোটা রাজ্যজুড়ে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। সেই তালিকায় রাজারহাট নিউটাউন কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করেছে পীযুষ কানোরিয়া কে । এই কেন্দ্রের জন্য টিকিটের আবেদন করেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার । টিকিট না পেয়ে প্রকাশ্যে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। সল্টলেকের রাজ্য দপ্তরে ও গিয়েছিলেন দিলীপ পত্নী । এবার এই বিষয়ে বড় মন্তব্য করলেন দিলীপ ঘোষ ।
প্রতিদিনের মতো গতকাল ২১শে মার্চ প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । বিভিন্ন বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে নিজের মতামত তুলে ধরেন তিনি । ঈদ উপলক্ষে অনুষ্ঠানের প্রসঙ্গে তিনি বলেন ” আমরা প্রতিবছর এখানে ঈদ উপলক্ষে লক্ষ্য মানুষের সমাগমে উদযাপন করি । এখানে হোলিও পালন করা হয় । বিভিন্ন উৎসব উদযাপন করা হয় । সেই ধারাবাহিকতায় আজও ঈদ সেলিব্রেট করা হয়েছে । রিঙ্কু মজুমদারের টিকিট না পাওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন ” হাজার হাজার কর্মী টিকিটের জন্য আবেদন করেছেন, উনিও করেছেন । তবে দল যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই মানা হয়েছে।”
আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে লিফট বিভ্রাটে মৃত্যুর প্রসঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূলকে তিনি তীব্র আক্রমণ করেন। সংবাদমাধ্যমকে তিনি জানান ” যেই ঘটনা ঘটেছে সেটা চাপা দেওয়ার চেষ্টা চলছে। আবার আরজি কর ! টিএমসি এই বিষয়টিকে পিছনে ফেলে রাখতে চাইছে । “
