Weather : রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস, বেশ কয়েক জায়গায় দেখা যেতে পারে কালবৈশাখী !
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা। উত্তরবঙ্গের আজ ভারী বৃষ্টির পূর্বাভাস তার সঙ্গে ঝড় ও থাকবে। বেশ কিছু জায়গায় কালবৈশাখী দেখা যেতে পারে। আজ রবিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত কলকাতা শহর জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে থাকবে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া । আজ এবং আগামীকালের জন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে, হাওয়া অফিসের পক্ষ থেকে ।
উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে বেশি ঝড় বৃষ্টি হবে। দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে । বৃষ্টির সাথে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের বাঁশির জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির আশঙ্কা থাকবে ।শহর কলকাতা সহ সংলগ্ন অঞ্চলে আজ রবিবার আংশিক মেঘলা আকাশ থাকবে বলে জানানো হয়েছে । দিনের তাপমাত্রা একই রকম থাকলেও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে । গুমোট গরমের মাঝখানে মাঝে মাঝে হালকা হাওয়া চলতে পারে । আজ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে শহর কলকাতা ও তার সংলগ্ন এলাকায় বৃষ্টিপাত দেখা যেতে পারে । বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প এসে বজ্রগর্ভ মেঘ তৈরি করবে এবং যেখানে জমবে সেই এলাকায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া ,বীরভূম, মুর্শিদাবাদ ,হুগলি এবং বর্ধমান জেলাতে কালবৈশাখীর মত পরিস্থিতি সৃষ্টি হতে পারে সপ্তাহ জুড়ে জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ।
শহর কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৮ থেকে ৮৬ শতাংশ । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২° সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে ।
