আজকের দিনেআবহাওয়াতিলোত্তমাবাংলার আয়না

Weather : চৈত্র মাসে হঠাৎ শীতের আমেজ, কেমন থাকবে এই সপ্তাহের আবহাওয়া ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- চৈত্র মাসেও রাজ্য জুড়ে শীতের আমেজ । কালবৈশাখীর দমকা ঝড়ো হাওয়ায় শীতের শিরশিরানি অনুভূত হচ্ছে রাজ্যের প্রতিটি জেলায় । উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চৈত্র মাসেও ব্যবসা গরমের বদলে শীতের হিমেল হাওয়া বইছে মাঝে মাঝে । টানা ঝড় বৃষ্টির কারণে এক ধাক্কায় গোটা বাংলায় জুড়ে তাপমাত্রায় ব্যাপক পতন লক্ষ্য করা গেছে।

বিগত শুক্র এবং শনিবার রাজ্যের একাধিক জেলায় টানা ঝড় বৃষ্টি হয়েছে। যার প্রভাবে তাপমাত্রা হু হু করে কমেছে। দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা দিনকয়েক আগে ছিল ৩২ ডিগ্রী সেলসিয়াস । যা চলতি সপ্তাহান্তে কমেছে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমেছে । গতকাল ২১শে মার্চ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস । আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে বেশ কয়েক ডিগ্রি কম। রবিবাসরীয় দিনে কলকাতার আকাশ আংশিক ভাবে মেঘলা থাকবে। আগামী ২৭শে মার্চ শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, এবং ঝাড়গ্রাম জেলায় ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে । বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা
ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল সোমবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর,বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের বাঁকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া দেখা যাবে। আগামী মঙ্গলবার পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া মূলত পশ্চিমের জেলা গুলোর একটি বা দুটি স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবারেও পশ্চিম বর্ধমান ,বীরভূম , নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার একটি বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে৷ তবে কোনও সতর্কতা জারি হয়নি।

উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রবিবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির দাপট বেশি থাকবে । জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *