আজকের দিনেবাংলার আয়না

যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্যে, সৌদিতে আটকে কাটোয়ার ছেলে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ইরানের ওপর যৌথভাবে সামরিক অভিযান চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল । এই অপারেশনে নিহত হয়েছেন ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লা খামেনেই। তারপর থেকেই মধ্য প্রাচ্যের মুসলিম দেশ গুলিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ঘটনায় এমার্জেন্সি এলার্জ জারি করেছে সৌদি প্রশাসন। এই আবহে সৌদিতে আটকে পড়েছে কাটোয়ার ছেলে রাহুল । আতঙ্কের প্রহর গুনছে তার পরিবার ।

সূত্রের খবর, কাজের সূত্রে বর্ধমানের কাটোয়া শহর সংলগ্ন নয়াচর গ্রামের বাসিন্দা বিশ্বনাথ মন্ডল ও চম্পা দেবীর একমাত্র সন্তান রাহুল কাজের সূত্রে সৌদি আরবে থাকে। ছেলেকে নিয়ে বর্তমানে আতঙ্কে আছেন মন্ডল দম্পতি । ইরান সৌদি আরবেও হামলা চালাতে শুরু করেছে । এই আবহাওয়ায় স্থানীয় প্রশাসন নাগরিকদের নিরাপদ জায়গায় ছড়িয়ে নিয়ে গেছে। যুদ্ধের পরিস্থিতির মধ্যে সমস্ত উড়ান বাতিল করা হয়েছে । যার ফলে অন্যান্যদের মতো রাহুল ও আটকে পড়েছেন সেখানে । ছেলে যত নিরাপদে থাকে সেই প্রার্থনাই করছেন বাবা-মা । নিয়মিত ছেলের সঙ্গে যোগাযোগ করছেন তারা ।

কেমন আছেন রাহুল ? টেলিফোনে জানিয়েছে ” যদিও আমি যেখানে রয়েছি সেখান থেকে অনেকটা দূরেই ইরানের মিসাইল হামলা হয়েছে। কিন্তু আমি যে বিল্ডিং এ কাজ করছি, সেটা ২৮৭ তলা উঁচু। এই এলাকার সবচেয়ে উঁচু ওয়াচ টাওয়ার এটি । বড় বড় বিল্ডিং গুলোতেই নিশানা করছে। তাই খুব দুশ্চিন্তায় রয়েছি” । বিশ্বনাথ মন্ডল ও চম্পা দেবী জানাচ্ছেন ভারত সরকার দ্রুত আটকে থাকা নাগরিকদের ফিরিয়ে আনুক ।

শুধু একা রাহুল নন, নয়া চরের বাসিন্দা বুলু সিংহ ও চন্দনা দেবীর মেয়ে ববিতা বছর খানিক আগে স্বামী রাকেশ শর্মার সঙ্গে সৌদি আরবে গিয়েছেন । রাকেশ পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার চার বছর আগে দুবাইয়ের একটি সংস্থায় চাকরিতে যোগ দেন । এক বছর আগে ববিতার সঙ্গে তার বিয়ে হয়। ওই দম্পতি সেখানেই রয়েছেন বর্তমানে । তারাও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন । সংবাদমাধ্যমকে ববিতার বাবা বুলু সিংহ বলেন ” মেয়ে জামাইয়ের সঙ্গে নিয়মিত কথা হচ্ছে ফোনে । মিসাইল হানার আওয়াজ কানে আসে ওদের। চরম উদ্বিগ্নতার মধ্যে দিন কাটাচ্ছি ” ।
মঙ্গলকোটের ধারসনা গ্রামের বাসিন্দা, রিপন শেখ ৫ মাস আগে সৌদি আরবের গিয়েছিলেন । সেখানে তিনি গাড়ি রং করার কাজ করেন । অন্যান্য দের মত রিপনও সেখানে আটকে পড়েছে । রিপনের দাদা খোকন শেখ বলেন ” ভাইকে ফেরানোর জন্য কিছু ব্যবস্থা করতে আমি স্থানীয় বিধায়কের সঙ্গে দেখা করেছি। তিনি আশ্বাস দিয়েছেন। কিন্তু যতক্ষণ না ভাই ফিরে আসছে আশ্বস্ত হতে পারছি না ” ।

হামলা বিধ্বস্ত সৌদি আরব, সংযুক্ত আরব আমির শাহী সহ একাধিক দেশে অনেক ভারতীয় বাসিন্দা যুদ্ধ পরিস্থিতির কারণে আটকে পড়েছে। এদিকে এই সংঘর্ষ থামার কোন লক্ষণ নেই । আটকে থাকা ভারতীয় নাগরিকদের দ্রুত দেশে ফেরার অপেক্ষায় আছেন পরিবারের সদস্যরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *