War-Iran-Israel :ইজরায়েলের পরমাণু কেন্দ্রের কাছে হামলা ইরানের , আহত শতাধিক !
কিউ ইন্ডিয়া বাংলা :- বিগত শনিবার ২১শে মার্চ ইরানের নাতনাজ পরমাণু ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইজরায়েল। এই ঘটনার বদলা হিসেবে ইজরায়েলের পরমাণু গবেষণা কেন্দ্র লক্ষ্য করে হামলা চালালো ইরান। ডিমোনা এবং আরাদের দুটি পরমাণু কেন্দ্রের কাছেই আছড়ে পড়ে ইরানের ক্ষেপণাস্ত্র। ঘটনায় আহত শতাধিক।
আন্তর্জাতিক এক নামী সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী,শনিবার রাতে প্রথমে ডিমোনার শিমন পেরেস নেগেভ পরমাণু কেন্দ্রের কাছে আছড়ে পড়ে একটি ইরানি ক্ষেপণাস্ত্র। এর কিছুক্ষণ পরই আরাদের আরও একটি পরমাণু কেন্দ্রে লক্ষ্য করে হামলা চালায় তেহরান। তবে সূত্রের খবর , সরাসরি পরমাণু কেন্দ্রে আঘাত হানতে পারেনি ইরানের ক্ষেপণাস্ত্রগুলি। পরমাণু কেন্দ্রের নিকটে কয়েকটি বহুতলে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্রগুলি। হামলার জেরে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়িগুলি। তবে এর কারণে কোনও রকম তেজস্ক্রিয় বিকিরণ ছড়ানো নিয়েও কোনও খবর পাওয়া যায়নি। হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ইজরায়েলের জাতীয় জরুরি অবস্থার কর্মীরা। হামলায় এখনও আহত হয়েছেন শতাধিক। ঘটনার মুহূর্তের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি কিউ ইন্ডিয়া বাংলা। জানা গিয়েছে, ইরানের দু’টি ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করার চেষ্টা করলেও ব্যর্থ হয় ইজরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ‘আয়রন ডোম’ ভেদ করে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র দু’টি। তবে এই হামলা নিয়ে ইজরায়েলের সরকারের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
প্রসঙ্গত, শনিবার ইরানের নাতনাজ পরমাণু ঘাঁটিতে হামলা চালায় ইজরায়েল। তেহরান থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই ঘাঁটিটি আগেও একাধিকবার হামলার শিকার হয়েছে । ইরান বনাম ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাত তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কোন রকম লক্ষণ দেখা যাচ্ছে না । বিষয়টি যথেষ্ট উদ্বেগ এর ।
