War-America-Hormuz : হরমুজ খোলার ডেডলাইন বেঁধে দিলেন ট্রাম্প, নয়তো ইরানের ওপর বিরাট হামলার হুঁশিয়ারি!
কিউ ইন্ডিয়া বাংলা :- বিগত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন ইরানে যে সামরিক অভিযান চলছে তা এবার শেষের পথে । এবার হরমুজ প্রণালী খোলা নিয়ে ইরানকে ৪৮ ঘন্টার সময় বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট । এই সময়ের মধ্যে যদি ইরান হরমুজ না খোলে তাহলে বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প।
আজ ২২ শে মার্চ রবিবার ভারতীয় সময় ভোর ৫টা ১৪মিনিটে ট্রুথ সোশালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প লিখেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক না হয়, তাহলে ইরানের একাধিক বিদ্যুৎকেন্দ্রে আমেরিকা হামলা চালাবে। তাঁর কথায়, “দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রেই প্রথম আঘাত হানা হবে।” গত শনিবারই ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, ইরানে চলতে থাকা সামরিক অভিযান এবার শেষের পথে। তবে হরমুজ প্রণালীকে নিরাপদ রাখার জন্য অন্য দেশগুলিকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন তিনি। আর একদিনের মধ্যেই আবার এরকম কঠোর বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প।
অন্য একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন যে তিনি যুদ্ধ শেষের বিষয়টি বিবেচনা করছেন তবুও তাঁর প্রশাসন নিশ্চিত করেছে যে তারা মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে । পাশাপাশি, বৈশ্বিক জ্বালানি বাজারে যুদ্ধের অর্থনৈতিক প্রভাব কমানোর প্রচেষ্টায়, যুক্তরাষ্ট্র কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ইরানের তেলের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে—যার ফলে ওয়াশিংটন ঐতিহ্যগতভাবে দর কষাকষির হাতিয়ার হিসেবে যে চাপ প্রয়োগ করত, তার কিছুটা লাঘব হয়েছে ।
মার্কিন প্রেসিডেন্ট এর এই হুঁশিয়ারির ইরানের পক্ষ থেকে পড়া জবাব দেওয়া হয়েছে। তেহরানের দাবি যদি তাদের দেশের বিদ্যুৎ অথবা জ্বালানি পরিকাঠামোর ওপর কোনো রকম আর তাহলে পশ্চিম এশিয়ার থাকা আমেরিকার সমস্ত সামরিক এবং কৌশলগত স্থাপনায় পাল্টা আঘাত আনা হবে।
