আজকের দিনেবিশ্ব

সকাল থেকে নেপালে শুরু ভোটগ্রহণ, বন্ধ শিলিগুড়ির পানিট্যাংকি সীমান্ত

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বিগত ২০২৫ সালে ৯ সেপ্টেম্বর নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন কমিউনিস্ট সরকারের পতন ঘটে । Gen – Z দের বিক্ষোভ গণআন্দোলনের রূপ নিয়েছিল তখন । তার জেরেই ক্ষমতা ছাড়তে হয় কেপি শর্মা ওলিকে । তারপর আজ বৃহস্পতিবার ৫ই মার্চ নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে । যার জন্য বন্ধ রাখা হয়েছে ভারত নেপাল সীমান্ত।

সূত্রের খবর আজ সকাল সাতটা থেকে কড়া নিরাপত্তায় শুরু হয়েছে ভোট গ্রহণ । যার কারণে ৭২ ঘণ্টা শিলিগুড়ির পানি ট্যাংকি সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র এম্বুলেন্স চলাচলের ছাড়পত্র দিয়ে রাখা হয়েছে । নেপাল থেকে প্রতিদিন অনেক রোগী ভারতে চিকিৎসা করাতে আসেন তারা যাতে অসুবিধায় না করেন সেই কারণে এই সিদ্ধান্ত । তবে সীমান্ত বন্ধের জেরে দুই দেশের নাগরিকদের ব্যবসা পুরোপুরি ভাবে বন্ধ থাকবে আগামী ৬ই মার্চ সকাল থেকে সীমান্ত সকলের জন্য খুলে দেওয়া হবে । মূলত পানি ট্যাংকি সীমান্ত এলাকার বাসিন্দাদের বাণিজ্য নেপালের উপর নির্ভরশীল সেই কারণেই সীমান্ত বন্ধ থাকায় ব্যবসার ওপর প্রভাব পড়েছে। নেপালের সাধারণ জনগণ
ছাড়াও ভারতের সীমান্তবর্তী এলাকার ব্যবসায়ীরা নেপালের নির্বাচনের দিকে তাকিয়ে আছেন। নেপালের রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসা প্রচন্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল সে কারণে ভারতের ব্যবসায়ীরাও নেপালে স্থায়ী সরকার চান ।

উল্লেখ্য, নেপালে ১ কোটি ৮৯ লাখের মতো ভোটার আছেন। মোট ৬৫টি রাজনৈতিক দল এই ভোটে অংশগ্রহণ করছে। সেখানে মোট সংসদ আসন সংখ্যা ২৭৫। এর মধ্যে ১৬৫টি আসনে সরাসরি ভোটিংয়ের মাধ্যমে প্রার্থীরা নির্বাচিত হন। এই আসনগুলিতে মোট প্রার্থী সংখ্যা ৩ হাজার ৪০৬ জন। বাকি ১১০ আসনে আনুপাতিক ভোটিং সিস্টেমে সাংসদ নির্বাচিত হন। ৬৩টি দলের ৩ হাজারের বেশি প্রার্থী এই ১১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *