আজকের দিনেবিশ্ব

ইরান যুদ্ধে জয় পেতে প্রার্থনায় বসলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,আমেরিকা:- মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে । মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল এর যৌথ সামরিক অভিযানে ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর থেকে সংঘর্ষ – পাল্টা সংঘর্ষ চলতে থাকছে । মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে হাজার ছাড়িয়েছে । এই আবহে দেখা গেল মার্কিন যুক্তরাষ্ট্র এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রার্থনায় বসেছেন।

হোয়াইট হাউসের থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্পকে মাঝখানে রেখে ঘিরে দাঁড়িয়েছেন প্রায় ২০ জন। প্রার্থনায় অংশ নেন পলা হোয়াইট কেইন, ডালাসের ফার্স্ট ব্যাপটিস্ট চার্চের পাস্টর রবার্ট জেফ্রেস, ফেইথ অ্যান্ড ফ্রিডম কোয়ালিশনের রাল্ফ রিড এবং ফ্যামিলি রিসার্চ কাউন্সিলের গ্যারি বাউয়ারসহ অন্যান্যরা। সূত্রের খবর ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে আমেরিকার সাফল্য কামনা করে প্রার্থনা করেন তারা ।
পলা হোয়াইট কেইনের নেতৃত্বে এই প্রার্থনা অনুষ্ঠান ট্রাম্পের প্রথম মেয়াদ থেকেই বার্ষিক রীতিতে পরিণত হয়েছে। যদিও যুদ্ধের প্রেক্ষাপটে এই প্রার্থনা অনুষ্ঠানকে অনেকে রাজনৈতিক সমর্থনের প্রকাশ হিসেবে দেখছেন। যুদ্ধের সাফল্য কামনায় এই প্রার্থনা কি না সেই বিষয়ে হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

যুদ্ধ আবহে ইরানের প্রতি হুশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন কোনও কূটনৈতিক পথ বের হওয়ার আগে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। যদি ইরানে একজন ভালো এবং গ্রহণযোগ্য নেতা নির্বাচিত হন, তাহলে আমেরিকা এবং অন্যান্য মিত্র দেশগুলি একসঙ্গে কাজ করে দেশটিকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনতে সাহায্য করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *