UP Election : উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে সপার রণকৌশল এর দায়িত্বে আইপ্যাক !
কিউ ইন্ডিয়া বাংলা :- আরো এক বিজেপি বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হলো আইপ্যাক। উত্তরপ্রদেশের ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টির রণকৌশল ঠিক করবে বিখ্যাত এই ভোট কুশলী সংস্থা । পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পরই সপার হয়ে পূর্ণমাত্রায় কাজ শুরু করবে এই সংস্থা। লোকসভা ভোটের সাফল্যের ধারা বজায় রেখে উত্তর প্রদেশের মসনদ নিজেদের দখলে ফিরিয়ে আনতে মরিয়া অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি । সেই লক্ষ্যেই আই ব্যাগের সঙ্গে চুক্তি অখিলেশের দলের ।
সমাজবাদী পার্টির একটি সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসেই দিল্লিতে এই চুক্তি চূড়ান্ত হয়েছে । এই মুহূর্তে আইপ্যাক এর বড় অংশের কাজ পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে । শাসক দল তৃণমূলের হয়ে এখন তারা কাজ করছে পশ্চিমবঙ্গের ভোট শেষ হলে সমাজবাদী পার্টির হয়ে পূর্ণমাত্রায় কাজ শুরু করবে আইপ্যাক। নতুন অ্যাসাইনমেন্টের নেতৃত্ব দেবেন বিনেশ চন্দেল । আইপ্যাক এর প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর সংস্থা ছাড়ার পরেও বিনেশ চন্দেল ও প্রতীক জৈনের নেতৃত্বে ভোট কুশলী সংস্থাটি সাফল্যের ধারা বজায় রেখেছে। অতীতে বিজেপি জেডিইউ ,কংগ্রেস, শিবসেনা, ডিএমকে , ওয়াই এসআর কংগ্রেস এর মত দলের সঙ্গে কাজ করেছে । ২০২১ থেকে এখনো অব্দি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের হয়ে সাফল্যের সঙ্গে কাজ করে এসেছে এই সংস্থা । একুশের বিধানসভায় তৃণমূলকে ক্ষমতায় ফিরিয়ে আনার অন্যতম কারিগর মানা হয় আইপ্যাক সংস্থাকে ।
প্রসঙ্গত গত জানুয়ারি মাসের ২৭ তারিখে কলকাতায় এসেছিলেন অখিলেশ যাদব তার স্ত্রী ডিম্পল যাদব ও দলের অন্যতম সাংসদ তথা নেতা কিরণময় নন্দ । নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছিলেন অখিলেশ । সেই বৈঠকে ই মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশকে আইপ্যাকের থেকে নির্বাচনী সাহায্য নেওয়ার পরামর্শ দেন। পরে ফেব্রুয়ারি মাসে আই ব্যাকে সঙ্গে ২০২৭ বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে ভোট পরিচালনার চুক্তি করে সমাজবাদী পার্টি ।
শেষবার ২০১২ সালে উত্তরপ্রদেশে সরকার গঠন করেছিল সপা । তারপর পরবর্তী দুই পর্বে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হয় মুখ্যমন্ত্রী পদে বসেন যোগী আদিত্যনাথ । এবার দেখার অপেক্ষায় আইপ্যাকের পরামর্শে উত্তরপ্রদেশের ক্ষমতায় ফিরতে পারে কিনা সমাজবাদী পার্টি ?
