খেলাতিলোত্তমাবিশ্বভারত

ইডেনে বিশ্বকাপের সেমিফাইনাল ঘিরে অনিশ্চয়তা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:-টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই প্রতিযোগিতার সূচিতে বদল হতে পারে , ইঙ্গিত আইসিসি সূত্রে। কলকাতার ইডেন গার্ডেন থেকে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল সরানো হতে পারে । প্রথমে ঠিক ছিল পাকিস্তান প্রথম সেমিফাইনালে উঠলে সেই ম্যাচটি ইডেনে হবে না , কিন্তু এখনকার পরিস্থিতি অনুযায়ী পাকিস্তানের বদলে যদি শ্রীলংকা সেমিফাইনালে ওঠে তাহলেও ইডেন থেকে সরবে প্রথম সেমিফাইনালে ।

জনপ্রিয় এক ক্রিকেট ওয়েবসাইটের তথ্য অনুযায়ী , আইসিসি সম্প্রচারকারী সংস্থাকে একটি চিঠি পাঠিয়েছে। সেখানে পরিষ্কারভাবে লেখা আছে, প্রথম সেমিফাইনাল কলম্বো বা কলকাতার মধ্যে কোথাও একটা হবে। প্রথমে ঠিক ছিল পাকিস্তান যদি সেমিফাইনালে ওঠে তাহলে সেই ম্যাচ কলকাতা থেকে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে সরে যাবে । কিন্তু বর্তমানে আইসিসির যে সিদ্ধান্ত নিয়েছে সেই অনুযায়ী পাকিস্তানের পরিবর্তে কোনোভাবে যদি শ্রীলংকা সেমিফাইনালে ওঠে তারা যদি ভারত ছাড়া অন্য কোন দলেরও মুখোমুখি হয় তাহলে প্রথম সেমিফাইনাল ইডেনে না হয়ে কলম্বোতে খেলা হবে । তবে পাকিস্তান বা শ্রীলঙ্কার মধ্যে কোন দল যদি সেমিফাইনালে না উঠে তাহলে সেই ম্যাচ ইডেনেই থাকছে অন্য কোথাও সরবে না । সূত্রের খবর , শ্রীলংকা চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর সহ আয়োজক। তারা সেমিফাইনালে উঠলে শ্রীলংকার স্থানীয় দর্শকরা যাতে ম্যাচের আনন্দ উপভোগ করতে পারে সেই কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে।

আইসিসির এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই হতাশ হবেন ভারতের ক্রিকেট প্রেমী দর্শকরা । তারা চাইছেন বিশ্বকাপে সেমিফাইনালে যেন ভারত থেকে না সরে । ভারতীয় ক্রিকেট ভক্তদের মনের ইচ্ছা পূরণ হওয়ার জন্য পাকিস্তান বা শ্রীলংকা কোন দলকে সেমিফাইনালে উঠলে হবে না। এবার দেখার অপেক্ষায় বিশ্বকাপের সেমিফাইনালে কোন চারটি দল যোগ্যতা অর্জন করে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *