আজকের দিনেবিশ্ব

ইরানের গ্যাস ভান্ডারে আক্রমণ করা যাবে না, ইজরায়েলকে নির্দেশ ট্রাম্পের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যুদ্ধ থামার কোন লক্ষণ নেই। ইরানের বৃহত্তম গ্যাস উত্তোলন কেন্দ্রে হামলা চালিয়েছে ইজরায়েল। এর পাল্টা হিসেবে বিশ্বের বৃহত্তম গ্যাস ভান্ডারে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। যার জেরে গোটা বিশ্বে গ্যাসের সংকট দেখা দেওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখানেও পরিস্থিতিতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কে ইরানের গ্যাসের ভান্ডারে হামলা করা থেকে বিরত থাকতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান গ্যাস ভান্ডারে হামলা নিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে । ওভাল অফিসে বসে মার্কিন প্রেসিডেন্ট জানান, “আমি ওর সঙ্গে কথা বলেছি। স্পষ্ট জানিয়েছি, শক্তিসম্পদের উপর হামলা করবেন না। উনিও আর হামলা করবেন না।” উল্লেখ্য, প্রথমে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন এই হামলার ব্যাপারে কিছুই জানা ছিল না তাঁর। পরে অবশ্য মার্কিন প্রশাসন সূত্রে জানা যায়, ইজরায়েলের হামলা নিয়ে আমেরিকা সবই জানত। কিন্তু এই হামলায় অংশ নেয়নি। ট্রাম্পের কথায়, নেতানিয়াহুর সঙ্গে তাঁর ভালো বোঝাপড়া রয়েছে। ইজরায়েলি প্রধানমন্ত্রীর কোনও আচরণ যদি তাঁর পছন্দ না হয়, তাহলে আগামী দিনে নেতানিয়াহু সেই কাজটি দ্বিতীয়বার করবেন না।

বিগত ২৮শে ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরু হয়েছে। তারপর থেকেই প্রতিমুহূর্তে হামলা পাল্টা হামলা চলেই যাচ্ছে । গোটা বিশ্বের শেয়ার বাজারে যুদ্ধ পরিস্থিতির কারণে ধস নেমেছে। যুদ্ধ পরিস্থিতির মাঝেও আমেরিকা পক্ষ থেকে ইরানের তেলও গ্যাস ভান্ডার এর উপর হামলা হয়নি। কিন্তু ইজরায়েল ইরানের গ্যাসের ভান্ডারে হামলা চালিয়েছে এরও পালটা দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে স্পষ্ট করে দিয়েছেন কোন শক্তি সম্পদের ওপর হামলা করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *