বিশ্ব

পশ্চিম এশিয়ার দেশ গুলি থেকে মার্কিন নাগরিকদের বেরিয়ে যেতে বলল ট্রাম্প প্রশাসন

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- মার্কিন যুক্তরাষ্ট্র – ইজরায়েল বনাম ইরান সংঘর্ষ পাল্টা সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। পশ্চিম এশিয়ার দেশগুলোতে ক্রমাগত পরিস্থিতির অবনতি হচ্ছে। এবার এই আবহেই পশ্চিম এশিয়ার ১৪ টি দেশ থেকে মার্কিন নাগরিকদের বেরিয়ে যেতে বলল হোয়াইট হাউস । আমেরিকার বিদেশ দপ্তরের পক্ষ থেকে একটি পোস্ট করে ১৪ টি দেশের নাম উল্লেখ করা হয়েছে।

সমাজ মাধ্যমের ওই পোস্ট অনুযায়ী পশ্চিম এশিয়ার যে দেশগুলির নাম উল্লেখ করা হয়েছে সেই সমস্ত দেশে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি রয়েছে মার্কিন নাগরিকদের জন্য। দেশ গুলি হল বাহরিন, মিশর, ইরান, ইরাক, ইজরায়েল , জর্ডন , কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরশাহি এবং ইয়েমেন। মার্কিন নাগরিকদের যে কোন প্রয়োজনে প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে । হোয়াইট হাউজের পক্ষ থেকে মার্কিন নাগরিকদের এই দেশগুলি থেকে বেরিয়ে আসতে বলা নির্দেশ আশায় নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি আক্রমণের ঝাঁজ আরো বাড়বে ? ওয়াকিবহল মহল মনে করছে বড় ধরনের সামরিক কোন পদক্ষেপ নিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র ।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লা খামেনেই নিহত হন। তারপর থেকে কাতার, কুয়েত, আমিরশাহির মত পশ্চিম এশিয়ার দেশগুলির মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করেছে ইরান । যার ফলে সেই সমস্ত দেশগুলিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে । এয়ারপোর্ট গুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যার ফলে আটকে পড়েছেন ওই দেশগুলোতে বসবাসকারী অনাবাসী নাগরিকরা। এরই মধ্যে মার্কিন প্রশাসনের দেশের নাগরিকদের ফিরে আসার এই ঘোষণায় নতুন করে যুদ্ধের সম্ভাবনা দেখছে বিশ্ব ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *