আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Canning Purba-Bhangar-TMC : কেন্দ্র বদলের অনুমতি দিল না হাইকমান্ড, ভাঙ্গরেই লড়তে হবে শওকতকে !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- সিদ্ধান্ত পরিবর্তন হলো না তৃণমূল হাই কমান্ডের। ভাঙ্গর বিধানসভা কেন্দ্র থেকেই লড়তে হবে শওকত মোল্লাকে । গতকাল ১৭ই মার্চ তৃণমূল ভবন থেকে ভাঙ্গর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে শওকত মোল্লার নাম এবং ক্যানিং পূর্ব থেকে বাহারুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছিল। শীর্ষ নেতৃত্বের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ক্যানিং পূর্বের তৃণমূল কর্মীদের একাংশ। শওকত মোল্লাকেই ক্যানিং পূর্ব কেন্দ্রে প্রার্থী চেয়ে তারা বিক্ষোভ দেখিয়েছে দফায় দফায় ।

কর্মীদের বিক্ষোভের জেরে শওকত মোল্লা বলেছিলেন তিনি দলীয় নেতৃত্বের কাছে কর্মীদের দাবির কথা তুলে ধরবেন । সেই মতো তিনি পৌঁছে গিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। কিন্তু তিনি তাকে ভাঙ্গর থেকেই লড়তে হবে বলে নির্দেশ দেন।

প্রসঙ্গত ২০২১ এর বিধানসভা নির্বাচনে জিতেছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট । বিধায়ক হয়েছিলেন নওশাদ সিদ্দিকী । এবারে এখনো অব্দি প্রার্থী ঘোষণা করেনি আইএসএফ তবে ভাঙ্গর থেকে নওশাদ ফের লড়বেন বলে খবর। শওকত মোল্লা বলেন “আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি । বিগত পাঁচ বছরে ভাঙ্গরে কোন উন্নয়ন করেনি আইএসএফ । তার অভিযোগ একজন ক্রিমিনাল । আমাদের দলের চারজনকে খুন করিয়েছে ও । তার চ্যালেঞ্জ নওশাদকে হারাবো । ”

শওকত মোল্লার নিজের পুরানো কেন্দ্র ক্যানিং পূর্ব প্রসঙ্গে তিনি বলেন ” ক্যানিং পূর্ব থেকে প্রচার হোক বা না হোক এক লক্ষ ভোটে বাহারুল জিতবে। যে বিতর্ক যে বিক্ষোভ দেখা গিয়েছিল তার অবসান ঘটিয়ে দলের জন্য কর্মীরা ঐক্যবদ্ধভাবে লড়াই করবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *