আজকের দিনেভারত

বিরল কৃতিত্বের অধিকারী ভারতের বর্তমান প্রধানমন্ত্রী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে তিনি এখন দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা সরকারপ্রধান। আজ রবিবার ২২ শে মার্চ তাঁর সরকারি শীর্ষপদে দায়িত্বে থাকার সময় ৮,৯৩১ দিন অতিক্রম করেছে, যা ভেঙে দিয়েছে সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের ৮,৯৩০ দিনের পুরনো রেকর্ড।

তার সময়কালের মধ্যে রয়েছে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর দীর্ঘ সময় এবং পরে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা দায়িত্ব পালন। ফলে রাজ্য ও কেন্দ্র—দুই স্তরেই দীর্ঘ অভিজ্ঞতা মিলিয়ে এই নজির গড়েছেন তিনি ।
প্রসঙ্গত নরেন্দ্র মোদী ৭ অক্টোবর ২০০১ থেকে ২২ মে ২০১৪ পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন । ৪৬১০ দিন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব সামলেছেন। ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মোদি, যখন রাজ্যটি ভয়াবহ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল। ভূমিকম্পের ধ্বংসস্তূপ, সুপার সাইক্লোনের প্রভাব, বারবার খরা এবং রাজনৈতিক অস্থিরতা—সব মিলিয়ে পরিস্থিতি ছিল অত্যন্ত কঠিন। সেই সময় দায়িত্ব গ্রহণ করে রাজ্যের উন্নয়নকে নতুন পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য স্থির করেন তিনি। তার আমলে গুজরাট শিল্পক্ষেত্রে অনেক অগ্রগতি লাভ করে। টাটার মতো সংস্থা তার হাত ধরে গুজরাটে কারখানা তৈরি করে । ২০১৪ সালে লোকসভা নির্বাচনে তার দল বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী করে । ২০১৪ , ২০১৯ ও ২০২৪ সালের লোকসভায় পরপর তিনবার তিনি প্রধানমন্ত্রী হয়েছেন । নরেন্দ্র মোদী হলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, যিনি স্বাধীনতার পরে জন্মগ্রহণ করে এই পদে আসীন হয়েছেন এবং পরপর তিনবার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছেন।

ভারতীয় রাজনীতিতে দুই দশকেরও বেশি সময় ধরে নিরবচ্ছিন্নভাবে ক্ষমতায় থেকে নরেন্দ্র মোদী যে নতুন ইতিহাস তৈরি করলেন, তা এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *