আজকের দিনেখেলা

আমেদাবাদে হোটেল বদল টিম ইন্ডিয়ার! কুসংস্কার ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, আমেদাবাদ:- ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হারের স্মৃতি এখনো বোধ হয় তাড়া করছে টিম ইন্ডিয়াকে। গ্রুপ , নকআউট এর সমস্ত ম্যাচ জেতার পর ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল রোহিত দের। সেই স্মৃতি যাতে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে না পুনরাবৃত্তি না হয় তার আগে কিছুটা কুসংস্কারী সিদ্ধান্ত নিল সূর্যকুমার যাদবেরা। ২০২৩ এর ওয়ানডে বিশ্বকাপের খারাপ স্মৃতি এড়াতে ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে সেবারের হোটেল পরিবর্তন করলো টিম ইন্ডিয়া।

দেশের মাটিতে হওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের সময় ভারতীয় দল ছিল ITC নর্মদায় । কিন্তু এ বার আর সেখানে থাকছে না তারা। ভারতীয় দল এবার থাকছে তাজ স্কাইলাইনে। এছাড়া ভারতীয় দল ফাইনালে ড্রেসিং রুম ও বদল করতে পারে , এমনটাও খবর পাওয়া যাচ্ছে । এই বিষয়টিকে অনেকে কুসংস্কার হিসাবে দেখছেন। শুধু হোটেল বদলের বিষয় নয় আরো একটি ঘটনা ঘটেছে এই টি টোয়েন্টি বিশ্বকাপে । সম্প্রতি চন্দ্রগ্রহণের সময় অনুশীলন এর সময় পরিবর্তন করেছিল ভারতীয় দল। মুম্বইতে চন্দ্রগ্রহণের জন্য পূর্ব নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে অনুশীলন শুরু করেছিল সূর্যরা ।

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটের সঙ্গে কুসংস্কারের বিষয়টি নতুন নয়। অতীতে ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর সবসময় ক্রিজে ব্যাট করতে নামার আগে তাঁর বাঁ পায়ের প্যাড পরতেন সবসময়। এরপরই ডান পায়ের প্যাড পরতেন। জাহির খান বোলিংয়ের সময় সবসময় একটি হলুদ রুমাল নিজের প্যান্টের পকেটে রাখতেন।

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর ফাইনালের আগে টিম ইন্ডিয়ার হোটেল বদল সংক্রান্ত খবরে একটি সূত্রের রিপোর্ট বিষয়টা পুরোপুরি কুসংস্কারের কারণে নয়। জানা গিয়েছে, ICC আগেই প্রথম ফাইনালিস্ট হিসেবে নিউ জ়িল্যান্ডের জন্য ITC নর্মদা হোটেলটি নির্ধারণ করেছিল। তাই ভারত সেখানে থাকতেই পারত না। ভারতীয় দল দ্বিতীয় সেমিফাইনাল থেকে ফাইনালে উঠেছে তাই তারা থাকবে তাজ স্কাইলাইনে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *