নির্বাচনী প্রচার এর শুরুতেই ধাক্কা খেলেন স্বপ্না বর্মন, বাবাকে হারালেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী
কিউ ইন্ডিয়া বাংলা :- ২০২৬ বিধানসভা নির্বাচনের তৃণমূলের প্রার্থী তালিকার অন্যতম চমক স্বপ্না বর্মন। রাজগঞ্জ আসন থেকে তাকে প্রার্থী করেছে দল । এবার বড় ধাক্কা খেলেন তিনি। গতকাল বুধবার রাতে বাবাকে হারালেন রাজগঞ্জের তৃণমূলের তারকা প্রার্থী । শিলিগুড়ি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন স্বপ্না বর্মনের বাবা । গতকাল রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিনা ।
এশিয়ান গেমসে সোনাজয়ী এই অ্যাথলেট দীর্ঘদিন ধরে কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে নিজেকে তৈরি করেছেন । তার জীবনে ওঠাপড়ার গল্প বহু যুবক যুবতীদের কাছে অনুপ্রেরণা। স্বপ্না বর্মনের বিপুল জনপ্রিয়তা রয়েছে গোটা এলাকায়। সে জনপ্রিয় তাকে কাজে লাগিয়ে নির্বাচনী বৈতরণী পার করতে চায় বাংলার শাসক দল তৃণমূল। বিধানসভা নির্বাচনের মুখে স্বপ্না যখন ভোট প্রচারে নেমেছেন তখনই তার ব্যক্তিগত জীবনের নেমে হল গভীর শোকের মুহূর্ত । প্রয়াত হলেন রাজগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থীর বাবা । শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন । গতকাল রাতে ই তিনি জগতের মায়া ত্যাগ করে পরলোক গমন করেন ।
রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোটের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমশ চড়ছে । বিগত চারটি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জেতা বিধায়ক খগেশ্বর রায়কে প্রার্থী করেনি এবার দল । যা নিয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরাট অংশের মধ্যে ক্ষোভ আছে । তৃণমূলের এই নব্য প্রার্থীকে নিজের দলের কর্মীদের ক্ষোভ এবং বিরোধীদের চ্যালেঞ্জ দুটি বিষয়কে সামনে বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে হবে।
