আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Suvendu Adhikari-BJP : বিধানসভা নির্বাচনে কোথা থেকে লড়বেন? নিজের পছন্দ জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আর কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হয়ে যাবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ । তার আগেই বিধানসভা নির্বাচনে ভবানীপুর না নন্দীগ্রাম কোন আসনে থেকে লড়তে পছন্দ করবেন জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উনি জানালেন কে কোথায় প্রার্থী হবেন সেটা বিজেপি নেতৃত্ব ঠিক করবে । তবে তিনি নন্দীগ্রামে লড়তে পছন্দ করবেন । ভবানীপুরে তিনি যে দাঁড়াবেন না সেটাও তিনি বলেননি আর এই কথায় ২ আসন থেকে শুভেন্দু অধিকারীর লড়ার জল্পনা উঠে আসছে ।

রবিবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দিন বিধায়ক কার্যালয় থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিরোধী দলনেতা । সাংবাদিকরা কোন কেন্দ্রে তিনি প্রার্থী হতে চান জানতে চাইলে বলেন ” আমার ভাবার কিছু নেই। বিজেপিতে ব্যক্তিগত কিছু হয় না । এটা পিসি ভাইপোর পার্টি নয় । এখানে ব্যক্তি সিদ্ধান্তে কিছু হয় না । এখানে সমষ্টিগত সিদ্ধান্ত হয় বিজেপি আমাকে না লড়ালেও ঠিক আছে আর লড়তে দিলেও ঠিক আছে ” । এরপরেই নিজের পছন্দের কথা বুঝিয়ে দেন শুভেন্দু অধিকারী তুমি বলেন আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো নন্দীগ্রামের লড়ার কথা। তারপরে বিজেপি যদি বলে এটা করতে হবে ওটা করতে হবে তাই হবে নন্দীগ্রাম আমার আস্তিক সম্পর্ক। আমাকে যদি লড়তেই হয় নন্দীগ্রাম রেখে অন্য কিছু ভাবতে পারি। নন্দীগ্রাম নিয়ে কোন দ্বিমত দ্বিচারিতা নেই ।

প্রসঙ্গত আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে একাধিক তৃণমূলের জনপ্রতিনিধিরা বিজেপিতে যোগ দিলেন। গ্রাম পঞ্চায়েত সদস্য সমরেশ মন্ডল, পঞ্চায়েত সমিতির সদস্যা শর্মিষ্ঠা বেরা সেনাপতি সহ আরো অনেকে । রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল ছেড়ে বিজেপিতে এই যোগদান গেরুয়া শিবিরের অনেকখানি শক্তি বৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *