সমস্ত বুথ থেকে নাম চলে এলে আজই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ
কিউ ইন্ডিয়া বাংলা :- আজ প্রকাশিত হতে পারে ভোটার লিস্টের অতিরিক্ত তালিকা । রাজ্যের সমস্ত বুথ থেকে নাম নিষ্পত্তি হওয়ার তথ্য চলে এলেই কমিশন আজকেই অতিরিক্ত তালিকা প্রকাশ করে দেবে। এখনো পর্যন্ত সাত হাজারের বেশি বুথ থেকে নিষ্পত্তি হওয়ার নামের তালিকা কমিশনের কাছে পৌঁছেছে ।
সূত্রের খবর গতকাল ১৯শে মার্চ বৃহস্পতিবার পর্যন্ত ৬০ হাজার বিচারাধীন ভোটারের মধ্যে ২৫ লক্ষ ৩৪ হাজার ভোটারের নাম নিষ্পত্তি হয়েছে । এখনো পর্যন্ত রাজ্যের সাত হাজারের বেশি বুট থেকে নিষ্পত্তি হওয়া নামের তালিকা কমিশনের কাছে পৌঁছেছে । এখনো পর্যন্ত সম্পূর্ণ তালিকা আশা বাকি । বাকি বুথগুলি থেকে তালিকা চলে এলে আজই কমিশন প্রথম অতিরিক্ত তালিকাটি প্রকাশ করবে। আর যদি না হয় প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ করতে আরও বিলম্ব হবে । গত ২৮শে ফেব্রুয়ারি কমিশন প্রথম চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল । সেই তালিকায় বিবেচনাধীন ভোটার ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন । সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারপতিও আধিকারিকদের নিয়োগ করেছেন। এই মুহূর্তে রাজ্যে সাতশোর বেশি বিচারক অবসরপ্রাপ্ত বিচারক এফ আই আর এর নাম নিষ্পত্তির কাজে নিযুক্ত রয়েছেন। কমিশন জানিয়েছে প্রতিদিন প্রায় দু লক্ষ করে নামের নিষ্পত্তি হচ্ছে । এই গতিতে কাজ চলতে থাকলেই ভোটের আগেই নিষ্পত্তির কাজ শেষ হয়ে যাবে ।
সুপ্রিম কোর্ট জানিয়েছে বিবেচনা দিন তালিকা পরে অতিরিক্ত তালিকা থেকে যাদের নাম বাদ পড়বে তারা পৃথকভাবে আবেদন করতে পারবেন বিশেষ ট্রাইব্যুনালে। তবে তার ভবিষ্যৎ কি সেটা এখনও স্পষ্ট নয়।
রাজ্যে দুটি দফায় আগামী ২৩ এবং ২৯শে এপ্রিল বিধানসভার ভোটগ্রহণ হবে । তার আগে যতজনের নাম শেষ দিন পর্যন্ত নিষ্পত্তি হবে তাদেরকে অতিরিক্ত ভোটার তালিকায় যোগ করা হবে। দফায় দফায় একাধিক ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
