আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

SSC : বিধানসভা ভোটের আগেই গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হবে ,দিনক্ষণ প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন …….

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- সামনে ২০২৬ এর বিধানসভা নির্বাচন, এবং তার আগেই স্কুলগুলিতে শিক্ষা কর্মী নিয়োগের লিখিত পরীক্ষার দিন ঘোষণা করা হলো । মার্চ মাসের ১ তারিখ ও ৮ তারিখ এই দুটি পরীক্ষা নেওয়া হবে । মার্চ মাসের প্রথম দিনে হবে গ্রুপ সি অধীনে ক্লার্ক পদের পরীক্ষা এবং আট তারিখে হবে গ্রুপ ডির পরীক্ষা। রাজ্যে গ্রুপ সি তে শূন্য পদের সংখ্যা ২৯৮৯ । যেখানে এই পদের জন্য আবেদন করেছেন প্রায় ৮ লাখ পরীক্ষার্থী । আর গ্রুপ ডি তে নিয়োগের জন্য সাড়ে আট লাখের বেশি পরীক্ষার্থী আবেদন করেছেন ,যেখানে শূন্য পদের সংখ্যা ৫৪৮৮ । গ্রুপটি ও গ্রুপ ডি পরীক্ষা অনুষ্ঠিত হবে যথাক্রমে ১ ঘন্টা ৩০ মিনিট ও ১ ঘন্টা ২০ মিনিট ধরে ।  দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য তিরিশ মিনিট সময় বেশি ও দেওয়া হবে।

আগামী বিধানসভা নির্বাচনের আগে নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন না হলেও লিখিত পরীক্ষা সম্পন্ন হবে তা এই বিজ্ঞপ্তির মাধ্যমে স্পষ্ট হলো । স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে ১লা মার্চ ও ১৫ ই মার্চ তারিখে দুটি পরীক্ষা নেওয়ার বিষয়ে প্রস্তাব পাঠানো হলেও নবান্ন  ১ লা মার্চ ও ৮ই মার্চ তারিখে দুটি পরীক্ষা নেওয়ার অনুমোদন দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *