আজকের দিনেতিলোত্তমারাজনীতি

Sir-Bhabanipur : ৪৫ হাজার ভোটারের নাম বাদ, কালীঘাটে বৈঠকে মমতা……

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে এসআইআরের কাজ প্রায় শেষ পর্যায়। তাতে দেখা যাচ্ছে, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রায় ৪৫ হাজার ভোটারের নাম বাদ পড়েছে খসড়া ভোটার তালিকা থেকে। আর তা নিয়েই আলোচনার জন্য ফের তড়িঘড়ি নিজের কালীঘাটের বাড়িতে বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ডাকা হয়েছে ভবানীপুরের সমস্ত কাউন্সিলর ও বিএলএ ২-দের। উল্লেখ্য, এই ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়েরই নির্বাচনী কেন্দ্র। ২০২১ সালে এই কেন্দ্রের উপনির্বাচনে তিনি তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তাই এখানকার ভোটারদের গণতান্ত্রিক অধিকার রক্ষা তাঁরা কাছে বিশেষ অগ্রাধিকার। সূত্রের খবর, ভবানীপুরের যেসব ওয়ার্ডের ভোটারদের নাম বেশি বাদ পড়েছে, তা খতিয়ে দেখে কাউন্সিলরদের পর্যালোচনার নির্দেশ দেবেন তৃণমূল সুপ্রিমো।

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্সিলরদের নিয়ে ফের বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টায় তাঁর কালীঘাটের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এই বৈঠকে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কলকাতা পুরসভার মোট আটটি ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরদের উপস্থিত থাকতে বলা হয়েছে। সংশ্লিষ্ট ওয়ার্ডগুলি হল—৬৩, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৭ এবং ৮২ নম্বর ওয়ার্ড।

দলীয় সূত্রের দাবি, স্থানীয় স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করা, নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যা এবং প্রশাসনিক সমন্বয়—এই সব বিষয় নিয়েই মূলত আলোচনা হবে। ভবানীপুর কেন্দ্র মুখ্যমন্ত্রীর নিজের বিধানসভা হওয়ায়, এই এলাকার সংগঠন ও ভোটারদের বিষয়ে তিনি বরাবরই বিশেষ নজর রাখেন বলে রাজনৈতিক মহলের মত।

উল্লেখযোগ্যভাবে, এর আগেও ভবানীপুর কেন্দ্রকে ঘিরে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর, ২০২৫ সালের ১৬ ডিসেম্বর, রাজ্যে এসআইআর চলাকালীন ভবানীপুর বিধানসভার বিএলএ-দের সঙ্গে বৈঠক করেন তিনি। সেই সময় এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশের পর ভবানীপুর এলাকায় প্রায় ৪০ হাজারের বেশি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল। ওই পরিস্থিতিতে কর্মীদের সতর্ক করা এবং মাঠপর্যায়ে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিতেই সেই বৈঠক ডাকা হয়েছিল বলে দলীয় সূত্রে জানা যায়।

এবার রাজ্যে এসআইআর-এর কাজ প্রায় শেষ পর্যায়ে। খসড়া ভোটার তালিকা অনুযায়ী, ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রায় ৪৫ হাজার ভোটারের নাম বাদ পড়েছে বলে জানা যাচ্ছে। এই পরিস্থিতিতেই তড়িঘড়ি ফের বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো।

সূত্রের খবর, শুক্রবারের বৈঠকে ভবানীপুরের সমস্ত কাউন্সিলর ও বিএলএ-২দের ডাকা হয়েছে। কোন কোন ওয়ার্ডে কতজন ভোটারের নাম বাদ পড়েছে, তার বিস্তারিত খতিয়ে দেখতে এবং ওয়ার্ডভিত্তিক পর্যালোচনার নির্দেশ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, ভোটারদের গণতান্ত্রিক অধিকার রক্ষা নিয়ে কীভাবে আরও কার্যকরভাবে কাজ করা যায়, সে বিষয়েও আলোচনা হতে পারে।

প্রসঙ্গত উল্লেখ্য, ভবানীপুর বিধানসভা কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের নির্বাচনী এলাকা। ২০২১ সালে এই কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়ে তিনি তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হন। সেই কারণেই ভবানীপুরের ভোটার তালিকা ও সংগঠন সংক্রান্ত বিষয় তাঁর কাছে বিশেষ অগ্রাধিকার পায় বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *