আজকের দিনেখেলা

SIR- এ ডাক পেয়ে ক্ষুব্ধ মেহতাব হোসেন

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- দেশের ১২ টি রাজ্যে চলছে এস আই আর। আর এই এস আই আরের শুনানিতে ডাক পাচ্ছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই। খেলার জগতের মহম্মদ শামি, লক্ষ্মীরতন শুক্লা, তরুণ দে-র মতো ক্রীড়া ব্যক্তিত্বদের শুনানিতে ডাকা হয়েছিল , এবার ডাক পেয়েছেন ইস্টবেঙ্গল, মোহনবাগানে দাপিয়ে খেলা মেহতাব হোসেন । আর নোটিশ পেয়ে চরম ক্ষুব্ধ মেহতাব হোসেন। দেশের হয়ে রক্ত ঝড়িয়েছি এখন নিজের নাগরিকত্ব প্রমাণ করতে হবে?
সম্প্রতি মেহতাব হোসেনকে SIR-এর শুনানির জন্য নোটিশ পাঠানো হয়। ১লা ফেব্রুয়ারি তাঁকে মল্লিকপুরের আব্দুস শকুর হাইস্কুলে হাজিরা দিতে বলা হয়েছে। তিনি বর্তমানে নিউটাউনে থাকেন। তবে মেহতাবের আদি বাড়ি কিন্তু বারুইপুরের নিকট মল্লিকপুরে। তিনি এখনও সেখানকারই ভোটার। তাই শুনানিতেও তাঁকে সেখানেই ডেকে পাঠানো হয়েছে।

তাঁর মায়ের নামে ভুল প্রমাণ পাওয়া গিয়েছে বলে ডাকা হয়েছে। এই ঘটনায় বিরক্ত মেহতাব বলেন, ‘দেশের জার্সিতে এত ম্যাচ খেললাম, এত ঘাম-রক্ত ঝরালাম, লড়াই করলাম। তার পরেও নিজেকে ভারতের নাগরিক প্রমাণের জন্য লাইনে দাঁড়াতে হবে? আমরা কি তা হলে কিছুই করিনি?’

মেহতাবের বক্তব্য, ‘যে পদ্ধতিতে এটা করা হচ্ছে, অনেক প্রশ্ন উঠছে। আমার কথা যদি ছেড়েও দিই, কত বয়স্ক, অসুস্থ মানুষ আছেন, তাঁদেরও লাইনে দাঁড়াতে হচ্ছে। হুইল চেয়ারে বসে আসতে হচ্ছে। এত কষ্ট করে নিজেকে দেশের নাগরিক বলে প্রমাণ করতে হচ্ছে। এটা নিয়ে ভাবা উচিত। প্রয়োজনে বাড়িতে প্রতিনিধি পাঠিয়ে সব কিছু ঠিকঠাক করা উচিত।’
বর্তমানে বেঙ্গল সুপার লিগ নিয়ে ব্যস্ত মেহতাব , তার দল সুন্দরবন অটো এফসি এই প্রতিযোগিতার সেমিফাইনাল খেলবে । এরই মধ্যে শুনানিতে ডাক পেয়েছেন মেহতাব হোসেন।

তিনি বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করলেও ভারতীয় জাতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি এস আই আর শুনানিতে হাজির হয়ে বিষয়টিকে সমর্থন করেছিলেন । তিনি বলেছিলেন যদি প্রয়োজন পড়ে বারবার হাজিরা দিতে প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *