আজকের দিনেগ্রীন রুমবাংলার আয়না

Silajit:সেন্ট্রাল পার্কে শিলাজিতের অনুষ্ঠানে বিতর্ক, গায়ককে মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- সেন্ট্রাল পার্কে বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠান করতে গিয়ে অপমানিত বোধ করেছেন গায়ক শিলাজিত। গত শুক্রবার অর্থাৎ ১৩ ই মার্চ বইমেলা প্রাঙ্গণে শো করতে গিয়ে বিপত্তির মুখে এই জনপ্রিয় গায়ক । অভিযোগ ওঠে পুলিশ নোংরা ইশারা করে তাকে মঞ্চ থেকে নামিয়ে দেয় । বাংলায় গায়ক গায়িকাদের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে হেনস্থার মুখে পড়ার ঘটনা অনেকবার সামনে এসেছে এবার এই তালিকায় যুক্ত হল শিলাজিতের নাম ।

সূত্রের খবর গায়ক শিলাজিত যে শো করছিলেন অনুমতি ছিল রাত এগারোটা পর্যন্ত । কিন্তু তার কয়েক মিনিট আগেই গান বন্ধ করে দেওয়া হয় এবং পুলিশর তাকে নোংরা ইশারা করে স্টেজ থেকে নেমে যেতে বলে । জনপ্রিয় এই গায়ক মঞ্চে দাঁড়িয়েই ক্ষোভ প্রকাশ করেন । পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন ” আপনি এভাবে আমাকে অসম্মান করতে পারেন না । এর থেকে অনেক বেশি আওয়াজ আপনি সহ্য করেন । আমাকে তো অর্গানাইজাররা রাত এগারোটা পর্যন্ত সময় দিয়েছে কিন্তু এগারোটা তো এখনো বাজে নি আপনি আমার সঙ্গে এমন করতেই পারেন না । ” তিনি রেগে গিয়ে বলেন ” আমি মঞ্চ থেকে নেমে যাচ্ছি কিন্তু স্যার আপনাকে বলে দিলাম এমনভাবে বাজে ইঙ্গিত করে নামিয়ে দেবেন না। বত্রিশ বছর ধরে পশ্চিমবঙ্গে গান গাইছি,আপনি আমাকে না চিনতে পারেন কিন্তু এখানে আসার অনেক লোকই আমাকে চেনেন । পাঁচটা মিনিট গান গাইলে লোক আনন্দ পাবে । তাতে আপনাদের এত ক্ষতি হয়ে যাচ্ছে ? সেই সঙ্গে তিনি আরো বলেন শিল্পীদের অসম্মান না করে ইলেকশনে রাজনৈতিক দলের বেলা কি করবেন কিভাবে আটকাবেন সেটা তখন দেখব ।
সম্প্রতি কৃষ্ণনগরে গান গাইতে গিয়ে খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন গায়ক। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে শিলাজিৎ জানান, কৃষ্ণনগরে অনুষ্ঠান শেষ করে তাঁর মন ভীষণ খারাপ হয়ে গেছে। তিনি বলেন, “জানি না আবার কবে কৃষ্ণনগরে যেতে পারব। তোমরা যখন এসে গাড়ির মধ্যে নক করছিলে… যাই হোক, আমার খুব খারাপ লেগেছে। খুব কষ্ট পেয়েছি।”শিলাজিতের আক্ষেপ সেই অনুষ্ঠানে তিনি অনেক প্রিয় গান গাইতে পারেননি । কৃষ্ণনগরের অনুষ্ঠানে বিশৃঙ্খলা প্রসঙ্গে শিলাজিত বলেন যদি আগে জানতেন পরিস্থিতি এমন হবে তাহলে তিনি অন্য ভাবে অনুষ্ঠানটির আয়োজন করতেন । তার কথায় কৃষ্ণনগরে তার অনেক বন্ধু ও অনুরাগী রয়েছেন তাদের কারো নিরাপদ জায়গায় বসে অনুষ্ঠান করা যেত ।

প্রসঙ্গত সাম্প্রতিক সময়ে বাংলার অনেক গায়ক গায়িকারা সংগীত অনুষ্ঠান করতে গিয়ে হেনস্তার মুখে পড়েছেন । গায়িকা লগ্নজিতা চক্রবর্তীকে সেকুলার গান গাইতে বলা হয়েছিল। যখন তিনি ‘জাগো মা ‘গানটি গাইছিলেন । এছাড়া বালুরঘাটেও হেনস্তার মুখে পড়েছিলেন বলিউডের বিখ্যাত গায়ক দম্পতি সচেত – পরম্পরা । সারেগামাপা খ্যাত স্নিগ্ধজিৎ কেউ গান গাইতে গিয়ে খারাপ অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছিল । এবার সেই তালিকায় নতুন নাম শিলাজিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *