আজকের দিনেখেলা

বিশ্বকাপ জয়ের পর ছদ্মবেশে ট্রেনে করে বাড়ি ফিরলেন শিবম দুবে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- সদ্য ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন শিবম দুবে। দলের হয়ে যখনই দরকার পড়েছে তখনই ব্যাট হাতে পারফর্ম করেছেন তিনি। লাইম লাইটে খুব বেশি না থাকলেও দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য শিবম। আমেদাবাদ থেকে মুম্বাইয়ে বাড়ি ফিরলেন ট্রেনে করে, তিনি ছদ্মবেশ ধারণ করেছিলেন ।

বিশ্বকাপ জয়ের পর তার অবদান হয়তো সেভাবে আলোচিত হচ্ছে না তবুও বেশিরভাগ ম্যাচে ডেথ ওভারে দলের হয়ে কার্যকরী ব্যাটিং করে স্কোরবোর্ডকে সম্মানজনক অবস্থায় তিনি পৌঁছাতে সাহায্য করেছেন। গোটা টুর্নামেন্টে, ব্যাট হাতে তিনি করেছেন ২৩৫ রান। এবং বল হাতে নিয়েছেন পাঁচ উইকেট । তার বাড়ি ফেরা নিয়ে নেট মাধ্যমে এখন প্রচুর আলোচনা হচ্ছে। ভারতীয় টি-টোয়েন্টি দলের এই তারকা প্লেনে না ফিরে ট্রেনে করে ফিরেছেন।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে শিবম বলেন, “রাতে কোনও বিমান ছিল না। তাই আমি ঠিক করি আহমেদাবাদ থেকে ট্রেন ধরে সকালের মধ্যে মুম্বই ফিরব। আমি গাড়িতেও ফিরতে পারতাম। কিন্তু ট্রেনে তাড়াতাড়ি হল। আমি, আমার স্ত্রী ও এক বন্ধু ঠিক করি ট্রেনে ফিরব। থার্ড এসি’র টিকিট পাওয়া যাচ্ছিল, তাই সেটাই কেটে নিই। সবাই একটু দুশ্চিন্তায় ছিল যে, ট্রেনের ভিতর কেউ যদি আমাকে চিনে ফেলে, তাহলে কী হবে?”শিবম বলেন, “আমি টুপি ও মাস্ক পরেছিলাম। ফুল হাতা টি-শার্ট পরা ছিল। ভোর ৫টা ১০-এ ট্রেন ছিল। প্লাটফর্মে খুব বেশি লোক থাকার কথা নয়।” কিন্তু বিশ্বজয়ের পরদিন প্লাটফর্মেও প্রচুর লোক ছিল। অতএব উপায়? শিবম বলেন, “স্ত্রীকে বলি ট্রেন ছাড়ার ৫ মিনিট আগে জানাতে। আমি গাড়িতে অপেক্ষা করছিলাম। তারপর দ্রুত ট্রেনে উঠে যাই। আমাকে কেউ চিনতে পারেনি। মুম্বই ঢোকার আগে পুলিশকে জানিয়ে দিয়েছিলাম। তারা সব ব্যবস্থা করে। তবে পুলিশও অবাক হয়েছিল, বিমানে না এসে ট্রেনে এসেছি বলে।” এর মধ্যে ট্রেনে টিকিট চেকার প্রশ্নও করেন, “কে শিবম দুবে? ক্রিকেটার?” তাতে কোনও রকমে স্ত্রী অঞ্জুম বিষয়টা সামলান।

ফ্যামিলিম্যান শিবমের এই কীর্তিতে নেট মাধ্যমে বয়ে গিয়েছে প্রশংসার ঝড় । সন্তানদের দেখার জন্য বাবা শিবমের এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো এখন ট্রেন্ডিং ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *