আজকের দিনেবাংলার আয়না

নিরাপত্তারক্ষী প্রত্যাহার, তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ছে সৌমেন মহাপাত্রের ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, পূর্ব মেদিনীপুর:- দীর্ঘদিন ধরেই দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর মনোমালিন্য ঘিরে জল্পনা চলছিল৷ কিন্তু বিধানসভা নির্বাচনের ঠিক আগেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের সঙ্গে তৃণমূলের দূরত্ব বৃদ্ধি নিয়ে পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে৷ ২০২৬ নির্বাচনের ঠিক আগেই পুলিশের পক্ষ থেকে মন্ত্রীর নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করায় বিষয়টি অন্য মাত্রা পেয়েছে৷ জেলার একসময়ের দাপুটে নেতা এবং তমলুকের তৃণমূল বিধায়ক দল ছাড়ূবেন কি না, তা নিয়েও চর্চা শুরু হয়েছে এলাকায়৷ তবে সেই বিষয়ে তিনি এখনো কিছু স্পষ্ট করেননি।

সূত্রের খবর,রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রর পাঁশকুড়া শহরের বাড়ি থেকে ৬ জন পুলিশকর্মীকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এছাড়া, তাঁকে পুলিশের পক্ষ থেকে দেওয়া ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকেও সরিয়ে নেওয়া হয়েছে। হঠাৎ করে কেন এটা করা হল, সে বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি প্রাক্তন মন্ত্রীর। বিষয়টি নিয়ে অত্যন্ত ক্রুদ্ধ তিনি । এই ঘটনা তিনি দলের হাইকমান্ডকে জানিয়েছেন বলে দাবি প্রবীণ তৃণমূল নেতার।বর্তমানে সৌমেন মহাপাত্র তমলুকের বিধায়ক ছাড়াও বিধানসভার ‘লোকাল ফান্ড স্ট্যান্ডিং কমিটির’ চেয়ারম্যান পদে আছেন। মন্ত্রিসভায় না থাকলেও তিনি ‘পাইলট কার’-সহ নিরাপত্তা পান। নির্বাচনের ঠিক আগে তাঁর বাড়ির এবং ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে ধরা হচ্ছে রাজনৈতিক মহলে। আগামীকাল ১২ ই মার্চ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে সমস্ত বিষয়ের তিনি উত্তর দেবেন বলে জানিয়েছেন সৌমেন মহাপাত্র।

বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের হেভিওয়েট নেতার নিরাপত্তা রক্ষী প্রত্যাহার জল্পনার সৃষ্টি করেছে। তাহলে তিনি কী তৃনমূল ত্যাগ করবেন ? এই প্রশ্ন এখন ঘুরপাক খেতে পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক আঙিনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *