আজকের দিনেভারত

স্কুল সহপাঠীকে একাধিক বার কোপ, অন্য ছাত্রের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- বিলিয়ার্ড খেলার সময় মধ্যপ্রদেশের একটি স্কুলে বচসায় জড়ায় দুই ছাত্র । বচসা চলাকালীন এক ছাত্র ওপর ছাত্রকে চড় মারে । চড় মারার বদলা নিতে সহপাঠীকে ৩০ সেকেন্ডে ২৭ বার ছুরি দিয়ে কোপ মারে এক ছাত্র । ঘটনার জেরে গুরুতরভাবে জখম হয় দশম শ্রেণীর এক ছাত্র । বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে সে ।

সূত্রের খবর, আগের দিনই ক্লাবে বিলিয়ার্ডস খেলার সময় বচসায় জড়িয়েছিল দুই ছাত্র। সেই সময় স্কুলের দুই সহপাঠীকে থাপ্পড়ও মেরেছিল কিশোর। ঠিক তার পরের দিনই সেই কিশোরকে কুপিয়ে খুনের চেষ্টা করল ওই দুই সহপাঠী। শুধু তা-ই নয়, কিশোরকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মারার সেই দৃশ্যের একটি সিসিটিভি ফুটেজও সমাজমাধ্যমে পোস্ট করেছে তারা। তাতে দেখা গিয়েছে, মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ওই কিশোরকে ২৭ বার কোপ মারা হয়েছে। মধ্যপ্রদেশ রাজ্যের ভোপাল এর ঘটনা এটি । হামলাকারী ও হামলায় জখম ছাত্র দুইজনে একই স্কুলের একই ক্লাসের সহপাঠি। যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে তা তো দেখা গেছে ফিল্মি কায়দায় দুই অভিযুক্ত ক্লাবের খেলার ঘরে প্রবেশ করে । তার সঙ্গে সঙ্গে ওই কিশোরকে তারা ঘিরে ফেলে । তারপরেই শুরু হয় কোপানো । বারংবার ছুরির কোপ মারার মরার পর ছাত্রটি মাটিতে লুটিয়ে পড়লেও অভিযুক্ত দুইজন থামেননি । মাটিতে লুটিয়ে পড়ার পর কিশোরটি পুরোপুরি অচৈতন্য হয়ে যাওয়ার পর অভিযুক্ত ওই ছাত্র বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে জখম ছাত্রটির জ্ঞান ফেরে এবং সে নিজে নিজেই ক্লাব থেকে বাইরে বেরোয় । স্থানীয় বাসিন্দারা তাকে দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে ভর্তি করান । হাসপাতাল সূত্রে খবর জখম কিশোরের হাত ঘাড় এবং পিঠে একাধিকবার কোপের চিহ্ন পাওয়া গেছে ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পড়েছে, যখন পড়ুয়া এবং অভিযুক্ত দুই সহপাঠী তিনজনেই একই স্কুলের এবং একই কোচিং সেন্টারে ছাত্র। ঘটনার আগের দিন তিনজনের মধ্যে বচসা হয়েছিল। এরই মধ্যে এক ছাত্র তার সহপাঠীকে চড় মারে। এবং তারই বদলা নিতে পরের দিন তার ওপর এলোপাথাড়ি আক্রমণ করা হয়। বিদ্যালয়ের ছাত্রদের এহেনও ঘটনায় গোটা এলাকায় প্রবল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্বাভাবিকভাবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *