আজকের দিনেবিশ্ব

মাঝ সাগরে রাশিয়ার তেলবাহী জাহাজের অভিমুখ বদল, চীন থেকে ভারতের পথে সাতটি জাহাজ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এখনো বেশ উদ্বেগজনক । হরমুজ প্রণালী, যা গোটা বিশ্বের জ্বালানি সংগ্রহকারী অন্যতম প্রধান রুট সেটা বর্তমানে পুরোপুরি স্বাভাবিক নয় । গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও জ্বালানি নিয়ে উদ্বেগ বাড়ছে । এবার অত্যন্ত স্বস্তির খবর ভারতের জন্য । চীন থেকে হঠাৎই ভারতের অভিমুখে সাতটি রাশিয়ান তেলবাহী জাহাজ । কিন্তু কেন এই মাঝ সমুদ্রে জাহাজের অভিমুখ বদল ?

সূত্রের খবর সাতটি তেলবাহী রাশিয়ান জাহাজ যাচ্ছিল চীনের পথে । দক্ষিণ চীন সাগরে পৌঁছেই হঠাতে গন্তব্য বদলে ফেলল তারা। বর্তমানে তারা ভারতের দিকে রওনা দিয়েছে। রাশিয়ার থেকে ভারতের জ্বালানি কেনার পরিমাণ বাড়ানো সিদ্ধান্ত নেওয়ার পরেই ভারত মুখো হল সাতটি রাশিয়ার জাহাজ । গত জানুয়ারি মাসে বালটিক সাগরের বন্দরের তেল মজুদ করে ওই জাহাজ গুলি । সবকিছু ঠিকঠাক থাকলে ২১ শে মার্চ ম্যাঙ্গালোর বন্দরে নোঙ্গর করবে জাহাজগুলি । আগে এই জাহাজগুলোর গন্তব্য ছিল চীনের রিজাও বন্দর । দক্ষিণ পূর্ব এশিয়ার জলসায় পৌঁছে সেগুলি অভিমুখ বদল করে । মনে করা হচ্ছে রাশিয়া এবং ভারতের শীর্ষস্থরীয় আলোচনার পরেই ভারতের অভিমুখে রওনা দিয়েছে সাতটি জাহাজ। ভারতের জ্বালানি সংস্থা গুলি প্রায় তিন কোটি ব্যারেল রাশিয়ান তেল কিনেছে বলে খবর । ইরানের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে যাতে সরবরাহে কোন ঘাটতি না দেখা যায় সেই পরিস্থিতির মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

প্রসঙ্গত সংসদে একাধিকবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন ভারতে জ্বালানি তেলের কোন ঘাটতি নেই । এই আবহে এই বিপুল পরিমাণ তেল ভারতে আসার খবর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মতামত বিশেষজ্ঞদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *