মনোনয়ন জমা দিলেন রাজীব কুমার
কিউ ইন্ডিয়া বাংলাঃ- জল্পনার অবসান ঘটিয়ে আজ বিধানসভায় রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রাজীব কুমার। তবে মনোনয়ন জমা দেওয়ার চেয়েও বেশি চর্চা শুরু হয়েছে জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের সামনে তাঁর করা বেশ কিছু ‘ইঙ্গিতপূর্ণ’ মন্তব্য নিয়ে। রাজনৈতিক মহলের মতে, রাজীব কুমারের এই মন্তব্য আগামী দিনে রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।
বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় পৌঁছে পদাধিকারী ও প্রস্তাবকদের উপস্থিতিতে নিজের মনোনয়ন পত্র জমা দেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন দলের বেশ কয়েকজন শীর্ষ সারির বিধায়ক। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে আসার সময় তাঁকে বেশ আত্মবিশ্বাসী দেখায়।
এ দিন সকালে রাজীব কুমার আসেন বিধানসভায়। তারপর তিনি গিয়ে বসেন মুখ্য সচেতকের ঘরে। সেখানেই সংবাদ-মাধ্যম রাজীবের কাছে জানতে চান, তিনি এতদিন ধরে আইপিএস ছিলেন, সেখানে এক ধরনের অভিজ্ঞতা আর বর্তমানে রাজ্যসভায় তৃণমূলের মনোনিত প্রার্থী। একজন রাজনীতিক। এ ক্ষেত্রে কেমন অনুভূতি তাঁর? উত্তর দিতে গিয়ে মাদার টেরিজার একটি কোডকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “মাদারের একটা কথা আছে, আমি বিশ্বাস করি ঈশ্বর আমায় এমন কোনও দায়িত্ব দেবেন না, যা আমি সামলাতে পারব না। তিনি যেন আমাকে এতটা বিশ্বাস না করেন।” এরপর আর একটিও মন্তব্য করেননি তিনি। তবে মাদারের এই উদ্ধৃতির মধ্যেই অনেক কিছু বুঝিয়েছেন তিনি। রাজীব তবে কি এটা বোঝাতে চাইলেন? তাঁর ক্ষমতা সীমিত। তাঁর থেকে যেন অধিক প্রত্যাশা করা না হয়। নিজের দায়িত্ব সামলাবেন যেমন আগে সামলেছেন, কিন্তু অত্যাধিক প্রত্যাশা পূরণ হয়ত তিনি করতে পারবেন না। শুক্রবার অর্থাৎ আগামিকাল স্ক্রুটিনির দিন রয়েছে। আগামী ৯ তারিখ মনোনয়ন শেষবারের মতো প্রত্যাহার করে নিতে পারবেন প্রার্থীরা। ওই দিনই কে জয়ী হয়েছেন তার শংসাপত্র পেয়ে যাবেন।
আজ রাজ্যসভা নির্বাচনের মনোনয়নের শেষ দিন। রাজ্যসভার পাঁচ জন প্রার্থীই মনোনয়ন জমা দেবেন। তৃণমূলের তরফে প্রাক্তন আইপিএস তথা প্রাক্তন ডিজি রাজীব কুমার, অভিনেত্রী কোয়েল মল্লিক, আইনজীবী মানেকা গুরুস্বামী এবং বাবুল সুপ্রিয় মনোনয়ন দাখিল করবেন। পাশাপাশি, বিজেপির তরফে মনোনয়ন জমা দেবেন রাহুল সিনহাও।
