Rahul Sinha-BJP : বাংলা থেকে বিজেপির রাজ্যসভার প্রার্থী রাহুল সিনহা !
কিউ ইন্ডিয়া বাংলা : আগামী ১৬ই মার্চ সারাদেশের দশটি রাজ্যের ৩৭ টি আসনে রাজ্যসভা সাংসদ পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গেও পাঁচটি আসনে নির্বাচন হওয়ার কথা রয়েছে যার মধ্যে তৃণমূলের দখলে যাবে চারটি এবং বিজেপির দখলে একটি। কিছুদিন আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের রাজ্যসভার প্রার্থীদের নাম ঘোষণা করে , তবে বিজেপির পক্ষ থেকে আজ দোলের দিন পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভা সাংসদ পদের প্রার্থী ঘোষণা করলো বিজেপি। গেরুয়া শিবিরের হয়ে সংসদের উচ্চ কক্ষে যাচ্ছেন বঙ্গ বিজেপির পোড়খাওয়া নেতা প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা।
গত ২৭শে ফেব্রুয়ারি রাতে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমার, বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামী, গায়ক ও রাজ্য সরকারের বর্তমান মন্ত্রী বাবুল সুপ্রিয় ও টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের নাম ঘোষণা করা হয় বাংলার শাসকদলের পক্ষ থেকে । তার কিছুদিন পর অর্থাৎ আজ ৩ মার্চ দোলের দিন রাজ্যসভার একটি আসনে রাহুল সিনহার নাম ঘোষণা করল গেরুয়া শিবির। রাহুল সিনহা বঙ্গ বিজেপির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত । ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দায়িত্ব পালন করেছেন রাহুল সিনহা । দলের সর্বভারতীয় সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন বাংলার এই নেতা । রাজ্যে বিজেপির প্রসারে তার নাম উল্লেখযোগ্য। বঙ্গ বিজেপির আদিও নিষ্ঠাবান মুখ হিসেবে পরিচিত তিনি । বাংলায় দলের হয়ে দীর্ঘদিনের পরিশ্রমের ফলশ্রুতি পেলেন রাহুল সিনহা । তার সুস্পষ্ট বক্তব্য ও রাজনৈতিক জ্ঞান বাংলার রাজনৈতিক মহলে সর্বজনবিদিত ।
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছেন রাহুল সিনার মত একজন অভিজ্ঞ নেতা রাজ্যসভায় গেলে সংসদীয় বিতর্কে দলের হয়ে একজন সুস্পষ্ট বক্তাকে পাওয়া যাবে । বিগত দিনে লোকসভা ও বিধানসভায় একাধিকবার নির্বাচন লড়েও পরাজিত হন বঙ্গ বিজেপির এই আদি নেতা। এবার তার পরাজয়ের সেই গ্লানি ঘুচতে চলেছে।
