আজকের দিনেবিশ্বভারত

মধ্যপ্রাচ্যের সংকটের আবহে, ভারতে প্রিমিয়াম পেট্রোলের দাম বাড়লো

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে ভারতে বাড়ল প্রিমিয়াম পেট্রোলের দাম । একাধিক অয়েল মার্কেটিং কোম্পানি আজ ২০ই মার্চ দাম বৃদ্ধির ঘোষণা করেছে । গোটা দেশে আজ থেকেই প্রিমিয়াম পেট্রোলের বাড়তি দাম লাগু হবে । সূত্রের খবর লিটার পিছু ২.৩৫ টাকা করে দাম বৃদ্ধি করা হয়েছে

২৮ শে ফেব্রুয়ারি থেকে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যুদ্ধ চলছে । হরমুজ প্রণালীর অবস্থা স্বাভাবিক নয় । যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল পিছু অনেক বৃদ্ধি পেয়েছে। এই আবহেই ভারতে প্রিমিয়াম পেট্রোলের দাম বৃদ্ধি করলো একাধিক সংস্থা । তবে সাধারণ পেট্রোলের দাম এবং ডিজেলের দাম একই রাখা হয়েছে সেখানে কোন দাম বাড়ানো হয়নি।
ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের প্রিমিয়াম পেট্রোলের নাম স্পিড, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের প্রিমিয়াম পেট্রোলের নাম পাওয়ার ফুয়েল, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের প্রিমিয়াম পেট্রোলের নাম এক্সপি ৯০ । সাধারণ পেট্রোলের থেকে প্রিমিয়াম পেট্রোল কে উচ্চ মানের মানা হয় । বলা হয়ে থাকে এই পেট্রোল ব্যবহার করলে গাড়ি আরো ভালো মাইলেজ দেবে । সেই জন্য সাধারণ পেট্রোল থেকে প্রিমিয়াম পেট্রোলের দাম লিটার প্রতি কিছুটা বেশি ।

বিশ্বজুড়ে পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির কারণে জ্বালানি তেল এবং গ্যাস সরবরাহে সমস্যার সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিচিত তেলের দাম ব্যারেল পিছু ১০০ ডলার ছাড়িয়ে গেছে। যার প্রভাবে বিশ্বের অধিকাংশ দেশ আমেরিকা, চীন, ব্রিটেন ,পাকিস্তান ,শ্রীলংকা তেলের দাম বৃদ্ধি করেছে । এই পরিস্থিতিতে ভারতে শুধুমাত্র প্রিমিয়াম পেট্রোলের দাম লিটার পিছু ২.০৯ টাকা থেকে ২.৩৫ টাকা বৃদ্ধি করেছে দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *