Petrol-Diesel : মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে দাম কি বাড়বে পেট্রোল-ডিজেলের ?
মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে দাম কি বাড়বে পেট্রোল ডিজেলের ?
কিউ ইন্ডিয়া বাংলা :- এখনো অশান্ত পরিবেশ চলছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে । লাগাতার হামলা পাল্টা হামলা চলতে থাকছে । দিন কয়েক আগেই বন্ধ করা হয়েছে হরমুজ প্রণালী, যার জেরে গোটা বিশ্বের জ্বালানির দামে প্রভাব পড়েছে। ভারতের গতকাল এক ধাক্কায় বেড়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম । এবার সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে তাহলে কি পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পাবে ? কি বলছে সরকার ?
বিভিন্ন সূত্র মারফত যেটুকু খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়বে না । হরমুজ প্রণালী বন্ধ থাকলেও অন্যান্য উৎস থেকে অপরিশোলিত তেল আমদানি ভারত ১০ শতাংশ বাড়িয়েছে। হরমুজ প্রণালী ছাড়া অন্যান্য উৎস থেকে ভারত ৬০ শতাংশ অপরিশোধিত তেল আমদানি করতো কিন্তু যুদ্ধের আগ্রহে এখন সেই সূত্রগুলি থেকে এখন ৭০ শতাংশ তেল আমদানি করছে। সরকার নিশ্চিত করেছে যে এই মুহূর্তে পেট্রোল ডিজেলের দাম বাড়বে না ।
প্রসঙ্গত যুদ্ধের আবহে ভারতের এক লাফে অনেকটাই বেড়েছে গ্যাসের দাম । গতকাল শনিবার ৭ই মার্চ থেকে গৃহস্থালির গ্যাসের সিলিন্ডার পিছু দাম বেড়েছে ৬০ টাকা। এবং বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার পিছু বেড়েছে ১১৪ টাকা ৫০ পয়সা । গৃহস্থালি গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ৯৩৯ টাকা এবং বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে সেই দাম হয়েছে ১৯৯০ টাকা । এছাড়া একটি গ্যাস সিলিন্ডার বুকিং করার পর পরবর্তী গ্যাস সিলিন্ডার বুকিং করার জন্য ২১ দিন অপেক্ষা করতে হবে। এছাড়া নতুন করে ডবল সিলিন্ডারের কানেকশন দেওয়া আগেই বন্ধ করা হয়েছিল।
ধর্মতলায় ধর্না মঞ্চ থেকে এই নিয়ে সুর চরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন যার ঘরে গ্যাস নেই তাকে ২১ দিন অপেক্ষা করতে হবে গ্যাস নাই রান্না নাই। এর প্রতিবাদে রাজ্যজুড়ে মহিলাদের হাতা ,খুন্তি , কড়াই নিয়ে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন তিনি ।
