আজকের দিনেখেলা

আইপিএল খেলা অনিশ্চিত প্যাট কামিন্সের!

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- চোটের কারণে অ্যাশেজের মাঝপথে দল থেকে বাদ পড়েছিলেন । অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হয়নি । এবার আইপিএলেও পাওয়া যাবে না হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্সকে । ২০২৪ এ হায়দ্রাবাদ কে আইপিএলের রানার্স করেছিলেন। এবারে হয়তো গোটা মরশুমেই তাকে পাওয়া যাবে না । তাহলে আসন্ন আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের নেতৃত্ব দেবেন কোন ক্রিকেটার ? জল্পনা ভেসে রয়েছে দুটি নাম ।

সূত্রের খবর, কামিন্স এর জায়গায় দলকে নেতৃত্ব দিতে পারেন ঈশান কিষান । অভিষেক শর্মার নামও আলোচনায় উঠে আসছে । তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে অভিজ্ঞতা ও দক্ষতার কারণে ঈশান অভিষেকের থেকে অনেকখানি এগিয়ে রয়েছেন। দুর্দান্ত ফর্মে রয়েছেন ঈশান কিষাণ। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে নয়টি ম্যাচে ৩১৭ রান করেছেন তিনি । ওপেনিং করা ছাড়া তিন নম্বরেও ভারতের হয়ে ব্যাটিং করতে দেখা গেছে তাকে। দুই জায়গাতেই সমান ভাবে সাবলীল ছিলেন তিনি । আইপিএলে এখনো পর্যন্ত ১১৯ টি ম্যাচ খেলেছেন এই ভারতীয় উইকেট রক্ষক ব্যাটার । তার সংগ্রহ ২৯৯৮ রান । যার মধ্যে রয়েছে একটি শতরান এবং ১৭ টি অর্ধশত রান । এবং উইকেট রক্ষক হিসাবে ৫৯টি ক্যাচ এবং পাঁচটি স্ট্যাম্প করেছেন তিনি। এইবার ভারতীয় দলে সুযোগ পাওয়ার আগে ঝাড়খণ্ডের হয়ে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে অধিনায়কের দায়িত্ব তাকে পালন করতে দেখা যাচ্ছে । তার নেতৃত্বেই ঝাড়খন্ড টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ।

প্রসঙ্গত, আগে তিনি মুম্বাই ইন্ডিয়ানসে খেলতেন । ২০২৫ মরশুমের আগে ১১.২৫ কোটি টাকায় সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে কিনে নেয় । তার বিধ্বংসী ব্যাটিং সকলের নজর কেড়েছিল। এবার এটাই দেখার দল তাকে অধিনায়কের দায়িত্ব দেয় কিনা ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *