ভিন জাতে বিয়ে করায় ছেলেকে লাগাতার অত্যাচার বাবা মায়ের
কিউ ইন্ডিয়া বাংলা :- অন্য জাতের তরুণীকে বিয়ে করায় পরিবারের সদস্যদের হাতে নিগৃহীত বিগবস খ্যাত অনুরাগ দোভাল। UK 07 রাইডার নামে পরিচিত ওই ইউটিউবার তার সোশ্যাল মিডিয়া ব্লগে ঘটনার বিবরণ তুলে ধরেছেন । ভিডিও তে তিনি বাবা-মা ও ভাইয়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উড়ে দিয়েছেন । তিনি আরো বলেছেন ওরা তাকে বাঁচতে দিচ্ছে না ।
২ ঘণ্টারও বেশি সময়ের সেই ভিডিওতে অনুরাগ নিজের জীবনের ওঠা-পড়ার গল্প বলেন। জানান, ১৪ বছর বয়সে ব্রেন টিউমার হয়েছিল তাঁর। পরবর্তীতে পড়াশোনা চালাতে টিউশনও পড়িয়েছিলেন তিনি। তবে বরাবর বাবা-মাকে গুরুত্ব দিয়েছিলেন তিনি। বছর তিনেক আগে তাঁর স্ত্রী রিতিকা চৌহান মেসেজ করেন তাঁকে। দীর্ঘদিন তিনি তা দেখেনওনি। পরবর্তীতে একসময় তিনি উত্তর দেন। কথাবার্তা এগোতে ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। অনুরাগ ও রিতিকার জাত আলাদা ছিল এখানেই সমস্যার সৃষ্টি ।
বিগ বস খ্যাত প্রতিযোগী অনুরাগের দাবি বিয়ের ৬ দিন আগে বাবা মা জানান তারা এসবের মধ্যে নেই। যা করার একাই তাকে করতে হবে। এমনকি আত্মীয়দের সামনে ওই ইউটিউবার এর বাবা মা চূড়ান্তভাবে তাকে অপমান করেন । আমরা ভালো না থাকলে তোকেও ভালো থাকতে দেবো না । এমনটা অভিযোগ করলেন অনুরাগ । এছাড়া ভিন জাতের মেয়ে হওয়ায় তার স্ত্রীকে বাড়িতে পর্যন্ত ঢুকতে দেয়নি বাবা মা । পারিবারিক অশান্তি চরম পর্যায়ে পৌঁছায় । অনুরাগ এটাও বোঝেন তার স্ত্রী ও তার পাশে নেই।
অনুরাগ বলেন, “এই ভিডিওটার পর আমি গায়েব হয়ে যাব। আমি ৫ দিন কিছু খাইনি। আমি ঘুমোতে চাই। আমার মৃত্যুর দায় বাবা-মা-ভাই ও শ্রেয়ার।”
