আজকের দিনেভারত

আবু ধাবি থেকে দিল্লি ফিরলেন তিনশোর বেশি ভারতীয়

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে সারা বিশ্বব্যাপী বিমান পরিষেবায় ব্যাঘাত। দুবাই , আবুধাবি , দোহা সহ একাধিক এয়ারপোর্ট উত্তপ্ত পরিস্থিতির কারণে সাময়িক বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই শেষ পর্যন্ত সোমবার রাতে সংযুক্ত আরব আমিরশাহি থেকে দিল্লি বিমানবন্দরে পা রাখলেন ৩১০ জন ভারতীয় ।

মার্কিন ইজরায়েল যৌথ সামরিক অভিযানে ইরানে হামলা চালানো হয়। নিহত হন সেদেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই। তারপর সংযুক্ত আরব আমিরশাহী , সৌদি আরবের একাধিক জায়গায় পাল্টা হামলা চালায় ইরান। যার জেরে এই জোনের বিমান চলাচল ব্যবস্থা সম্পূর্ণ রূপে ভেঙে পড়েছে। এরই মধ্যে আবুধাবি থেকে ৩১০ জন ভারতীয় নাগরিক দেশে ফিরে এলেন। সূত্রের খবর, গতকাল ২রা মার্চ সোমবার বিকেল ৩ টা ৪২ মিনিটে আবু ধাবি থেকে রওনা দেয় এতিহাদ এয়ারওয়েজের (
ফ্লাইট EY216। রাত ৮ টা ৩১ মিনিটে অবতরণ করে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে। ফ্লাইটের সিঁড়ি দিয়ে এক এক করে যাত্রীরা নামছেন, আর গোটা বিমানবন্দরে হাততালির ঝড় উঠছে। দেশে ফেরা নাগরিকদের পরিবারের সদস্যরা দুপুর থেকে বিমানবন্দরে অপেক্ষা করছিলেন । বাড়ির মানুষের সঙ্গে দেখা হতেই অনাবিল আনন্দ চোখে মুখে। উদ্বেগে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন পরিবারের সদস্যরা, অবশেষে স্বস্তি। ফ্লাইটে থাকা এক যাত্রী সংবাদমাধ্যমকে জানান ” ২৮ ফেব্রুয়ারি দিল্লি ফেরার কথা ছিল তাঁর। ভোরে আবু ধাবি বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন। বোর্ডিং পাসও পেয়ে যান। কিন্তু তার পরেই যুদ্ধ শুরু হয়। বন্ধ হয়ে যায় বিমান চলাচল। তিনি বলেন, ‘তাড়াহুড়ো করে সবাই হোটেলে ফিরি। তার পর থেকে রুমেই ছিলাম। তিন দিন ধরে শুধু মিসাইল আর বিস্ফোরণের বিকট শব্দ শুনেছি। আমাদের হোটেল পর্যন্ত কেঁপে কেঁপে উঠছিল ” । দেশে ফেরা নাগরিকদের সকলেই আরব আমিরশাহির প্রশাসনের প্রশংসা করেছেন । যুদ্ধ পরিস্থিতির মধ্যেও নাগরিকদের নিরাপদে রেখেছেন তারা।

সূত্রের খবর, গত ২ মার্চ সন্ধ্যা থেকেই সীমিত সংখ্যক বিমান নিয়ে পরিষেবা চালু করেছে ফ্লাই দুবাই। এমিরেটস-ও পরিষেবা চালুর আশ্বাস দিয়েছে। খুব শীঘ্রই আরো সূচিও ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *